ক্লাউডফ্লেয়ার আসলে কী?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৩৩ ১৯ নভেম্বর ২০২৫
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ও চ্যাটজিপিটিসহ বিশ্বের বহু জনপ্রিয় ওয়েবসাইট বিকল হয়ে পড়েছিলো আচমকাই। ইন্টারনেট অবকাঠামো নিয়ন্ত্রণকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে বড় ধরনের সমস্যা হবার কারণেই এই বিপর্যয় এর মুখে পড়ে বৈশ্বিক ইন্টারনেট সেবা।
হাজার হাজার ব্যবহারকারী এই ওয়েবসাইটগুলো ছাড়াও আরও অনেক পরিষেবা নিয়ে ইন্টারনেট বিভ্রাট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ‘ডাউনডিটেক্ট’ এ অভিযোগ জানাতে শুরু করেন।
ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, ঝুঁকিপূর্ণ ইন্টারনেট ট্র্যাফিক ব্যবস্থাপনার জন্য তৈরি একটি কনফিগারেশন ফাইল ঠিকমতো কাজ না করায় তাদের সফটওয়্যারে ‘ক্র্যাশ’ করে। এরপরেই এই সমস্যার সম্মুখীন হয় বিশ্ববাসী।
ইন্টারনেট পরিসেবা পুনরায় ঠিক হওয়ার পর আজ এক বিবৃতিতে এই সমস্যার জন্য ক্ষমা চেয়েছে ‘ক্লাউডফেয়ার’। বিবৃতিতে তারা জানায়, ‘‘আপনাদের হতাশ করার জন্য আমরা আমাদের গ্রাহক এবং পুরো ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে ক্ষমা চাইছি।’’
বিবৃতিতে আরও বলা হয়, ‘‘ক্লাউডফ্লেয়ারের পরিষেবার গুরুত্ব বিবেচনা করলে, যেকোনো ধরনের বিভ্রাটই অগ্রহণযোগ্য। যদিও সমস্যাটির সমাধান করা হয়েছে, তবুও কিছু পরিষেবা পুরোপুরি অনলাইনে ফিরে আসার সময় সাময়িক ত্রুটির সম্মুখীন হতে পারে।’’
এই বিভ্রাটের কারণে বিশ্বজুড়ে অসংখ্য অ্যাপ এবং ওয়েবসাইট বন্ধ হয়। গ্রাইন্ডার, জুম এবং ক্যানভার মতো পরিষেবা ব্যবহার করার সময় ব্যবহারকারীরা বিলম্ব বা প্রযুক্তিগত সমস্যার কথা জানান।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এর হোমপেজে কিছু ব্যবহারকারী একটি বার্তা দেখতে পান, যেখানে বলা হয় ক্লাউডফ্লেয়ারের ত্রুটির কারণে তাদের অভ্যন্তরীণ সার্ভারে সমস্যা হচ্ছে।
একইভাবে, চ্যাটজিপিটি-র সাইটেও একটি ত্রুটির বার্তা দেখানো হচ্ছিল, যেখানে লেখা ছিল: 'এগিয়ে যেতে দয়া করে চ্যালেঞ্জেস ডট ক্লাউডফ্লেয়ার ডট কম আনব্লক করুন।'
ক্লাউডফ্লেয়ার আসলে কী?
ক্লাউডফ্লেয়ার হলো বিশ্বজুড়ে ইন্টারনেট নিরাপত্তা প্রদানকারী একটি বিশাল প্রতিষ্ঠান। তাদের অন্যতম প্রধান কাজ হলো, কোনো ওয়েবসাইটে মানুষ প্রবেশ করছে নাকি স্বয়ংক্রিয় বট, তা পরীক্ষা করার মতো সেবা দেওয়া।
প্রতিষ্ঠানটির দাবি, বিশ্বের প্রায় ২০% ওয়েবসাইট কোনো না কোনোভাবে তাদের পরিষেবা ব্যবহার করে।
বিভ্রাটের ব্যাপকতা এতটাই ছিল যে, ডাউনডিটেক্টর ওয়েবসাইটটি নিজেই একটি ত্রুটির বার্তা দেখাচ্ছিল। কারণ, অন্য ওয়েবসাইট ডাউন হলে মানুষ সাধারণত এই সাইটেই ভিড় জমায়, আর সেদিন এটিও বিভ্রাটের শিকার হয়।
ক্লাউডফ্লেয়ার জোর দিয়ে বলেছে যে, সমস্যাটি একটি প্রযুক্তিগত ত্রুটির কারণেই ঘটেছে। তাদের বিবৃতিতে বলা হয়, ''পরিষ্কার করে বলছি, এটি কোনো হামলার ফল বা ক্ষতিকর কার্যকলাপের কারণে ঘটেছে, এমন কোনো প্রমাণ নেই।''
জিএমটি সময় বিকেল ৩টার দিকে কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৩% কমে যায়।
গত মাসে অ্যামাজন ওয়েব সার্ভিসেস-এ একটি বিভ্রাটের কারণে ১,০০০-এরও বেশি সাইট এবং অ্যাপ অফলাইন হয়ে গিয়েছিল। এর কিছুদিন পরেই আরেক বড় পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান মাইক্রোসফট অ্যাজুর-ও ক্ষতিগ্রস্থ হয়।
ইসেট-এর গ্লোবাল সাইবারসিকিউরিটি উপদেষ্টা জেক মুর বলেন, ''গত কয়েক মাসে ঘটে যাওয়া এই বিভ্রাটগুলো আবারও প্রমাণ করেছে যে আমরা এই ভঙ্গুর নেটওয়ার্কগুলোর ওপর কতটা নির্ভরশীল।''
তিনি আরও বলেন, 'অন্য কোনো ভালো বিকল্প না থাকায় কোম্পানিগুলো প্রায়ই তাদের ওয়েবসাইট ও পরিষেবা হোস্ট করার জন্য ক্লাউডফ্লেয়ার, মাইক্রোসফট এবং অ্যামাজনের মতো প্রতিষ্ঠানের ওপর ব্যাপকভাবে নির্ভর করতে বাধ্য হয়।'
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য



