টিকেট সময়সূচি ট্রেনের অবস্থান সব সেবা মিলবে ১ অ্যাপে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০৫ ৩০ জানুয়ারি ২০১৯
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, টিকেট ক্রয় থেকে শুরু করে রেলের সব সেবা ডিজিটাল প্লাটফর্মে আনার উদ্যোগ নিয়েছে সরকার। রেলপথ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ যৌথভাবে এ উদ্যোগ বাস্তবায়ন করবে।
তিনি জানান, আসছে এপ্রিলের মধ্যে ওয়ানস্টপ রেলওয়ে ডিজিটাল যাত্রীসেবা সিস্টেম’ ও মোবাইল অ্যাপ তৈরির কাজ শেষ হবে। ফলে মোবাইল ফোনেই রেলওয়ের বিভিন্ন সেবা পাওয়া যাবে। যাত্রীরা যেন অতি সহজে ও দ্রুত সেবা পেতে পারেন সেই লক্ষ্যে এমন উদ্যোগ।
রেলমন্ত্রী বলেন, এ প্রকল্প বাস্তবায়নে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রণব কুমার ঘোষকে প্রধান করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার প্রথম বৈঠকে বসবে তারা।
নূরুল ইসলাম সুজন জানান, যাত্রীরা এখন ইন্টারনেট ও এসএমএস’র মাধ্যমে ট্রেন টিকেট বুকিং সেবা নিতে পারছেন। এ প্রকল্প বাস্তবায়ন হলে একটি মাত্র প্লাটফর্ম থেকে রেলের সব সুবিধা গ্রহণ করা যাবে। সেই সঙ্গে টিকেট কালোবাজারি বন্ধ হওয়াসহ উন্নত সুবিধা পাবেন তারা।
বুধবার রেলভবনে সেবা ডিজিটাইজেশন সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও এতে উপস্থিত ছিলেন। তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নে ২ কোটি টাকা খরচ হবে। তবে হাজারো মানুষ সুফল পাবেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ সেবা চালু হলে যাত্রীরা মোবাইল ফোন থেকেই টিকিট বুকিং এবং মূল্য পরিশোধ করতে পারবেন। সেই সঙ্গে স্টেশনের দূরত্ব, ট্রেনের অবস্থান ও স্থানীয় পরিবহন ব্যবস্থা সম্পর্কেও এই অ্যাপের মাধ্যমে জানতে পারবেন।
তারা জানান, ট্রেনের ভেতরে অ্যাপ থেকেই খাবার অর্ডার। এমনকি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে রেল পুলিশের সহায়তা নিতে পারবেন যাত্রীরা।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ





