ধর্মীয় উস্কানির বই প্রকাশ করলে ব্যবস্থা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:০৮ ৩১ জানুয়ারি ২০১৯
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, অমর একুশে গ্রন্থমেলাকে ঘিরে নিশ্ছিদ্র ও সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। দর্শনার্থী, লেখক ও প্রকাশকদের নিরাপত্তায় সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গ্রন্থমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে মেলার পুলিশ কন্ট্রোল রুমের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি ।
কমিশনার বলেন, বইমেলা ঘিরে পুরো বাংলা একাডেমি, টিএসসি ও দোয়েল চত্বর এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। বাংলা একাডেমিতে দুটি প্রবেশ গেট থাকবে এবং বের হওয়ার জন্য একটি গেট থাকবে। অন্যদিকে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের অংশে প্রবেশে তিনটি ও বাইরে যাবার জন্য তিনটি গেট থাকবে।
প্রতিটি গেটেই দর্শনার্থীদের আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হবে। নারী ও পুরুষদের প্রবেশের জন্য আলাদা লেন থাকবে, যাতে ইভটিজিংসহ যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে রাস্তার ল্যাম্পগুলো আরো বেশি করে জ্বালানোর ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া বাংলা একাডেমির ভেতরেও পর্যাপ্ত আলোর ব্যবস্থা সরকার করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো ভাসমান দোকান বা হকার থাকবে না। পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পুরো ঢাবি এলাকায় সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। প্রস্তুত থাকবে পুলিশের বিশেষায়িত টিম সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিট।
পুলিশের কন্ট্রোল রুম থাকবে মেলা প্রাঙ্গণে। মেলায় আগতরা যেকোনো ধরণের আইনি সহায়তা চাইলে এখান থেকে সাহায্য করা হবে।
ধর্মীয় ও সাম্প্রদায়িক উস্কানি দেয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো বই প্রকাশ করা যাবে না। যদি কোনো লেখক বা প্রকাশক এই ধরণের বই প্রকাশ করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বাংলা একাডেমি থেকে এ ধরণের বই মনিটর করতে একটি টিম গঠন করা হয়েছে, তারা মেলায় সার্বক্ষণিক নজরদারি করবে।
লেখক, ব্লগার ও প্রকাশকদের মধ্যে কেউ যদি নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে তারা যোগাযোগ করলে তাদের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার।
পকেটমার ছিনতাইকারী দমনে পুলিশের বিশেষ টিম থাকবে। এছাড়া মেলায় থাকবে ব্লাড ব্যাংক, ফিডিং পয়েন্ট, লস্ট এন্ড ফাউন্ড সেন্টার।
- শিগগিরই তেলের দাম ছাড়াবে ১০০ ডলার!
- ইফতার করার আগে যে কাজগুলো করবেন না
- সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদনের তারিখ নির্ধারণ
- ঈদ ইত্যাদিতে রাজ-সাবলিার অনবদ্য নৃত্য
- ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে
- ঈদযাত্রায় বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই: সড়কমন্ত্রী
- এসএসসি পরীক্ষা স্বচ্ছ করতে কঠোর নির্দেশ শিক্ষামন্ত্রীর
- ওয়ান ওয়ান ফাউন্ডেশন ও মেডিসিস সফট`র কার্যক্রম শুরু
- যথাসময়ে স্থানীয় নির্বাচন: ফখরুল
- বুমরাহ-আর্শদীপের ‘ইঁদুর-বিড়াল’ দৌড়, শীর্ষে সাকিব
- সালমান-শাবনুরের অসমাপ্ত সিনেমাগুলো যেভাবে ‘সমাপ্ত’ হয়
- ভূমিকম্প কেন হয়, জেনে নিন ৩ কারণ
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
- মন্ত্রীদের কাঁচা কথাবার্তা অপরাধ উস্কে দিচ্ছে: বিরোধী দলীয় নেতা
- হবিগঞ্জে হাসিনা-কামালসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা
- Medsys Soft and 1 One Foundation Launch Operations
- কেন একদিনে দুইবার বিয়ে করলেন বিজয়-রাশমিকা?
- ক্লাব কিনলেন রোনালদো
- সুপারফুড আসলেই কি এত শক্তিশালী?
- ফ্যাসিস্ট শক্তি পুনর্বাসিত হলে কেউ রেহাই পাবে না: সাদিক কায়েম
- সংস্কার পরিষদের শপথ না নিলে সংসদের ‘এক আনাও মূল্য নেই’: নাহিদ
- গণভোটের ফল সংশোধন করল ইসি
- ইফতার সামনে নিয়ে যেসব দোয়া পড়ার তাগিদ রয়েছে
- যেভাবে এড়াবেন গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা
- দলে ফিরতে সাকিবকে কঠিন শর্ত নির্বাচকদের
- এখন সব বিপ্লব সোশ্যাল মিডিয়ায়: স্বস্তিকা
- এ বছর সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫
- এমপি হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, আহত ১০
- ঈদ যাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন, চলবে যেসব রুটে
- বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
- Medsys Soft and 1 One Foundation Launch Operations
- ভূমিকম্প কেন হয়, জেনে নিন ৩ কারণ
- বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
- ইফতারের পর অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন যেভাবে
- নতুন আইজিপি আলী হোসেন ফকির
- সুপারফুড আসলেই কি এত শক্তিশালী?
- ঈদ যাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন, চলবে যেসব রুটে
- ওয়ান ওয়ান ফাউন্ডেশন ও মেডিসিস সফট`র কার্যক্রম শুরু
- অনিয়ম-দুর্নীতিতে জড়ালে ব্যবস্থা: চিফ প্রসিকিউটর
- ইফতার সামনে নিয়ে যেসব দোয়া পড়ার তাগিদ রয়েছে
- ক্লাব কিনলেন রোনালদো
- কেন একদিনে দুইবার বিয়ে করলেন বিজয়-রাশমিকা?
- যথাসময়ে স্থানীয় নির্বাচন: ফখরুল
- বুমরাহ-আর্শদীপের ‘ইঁদুর-বিড়াল’ দৌড়, শীর্ষে সাকিব
- ‘বাংলাদেশে কারো টেস্ট ক্রিকেটার হওয়া উচিত নয়’
- সংস্কার পরিষদের শপথ না নিলে সংসদের ‘এক আনাও মূল্য নেই’: নাহিদ
- এলপিজির দাম কমলো
- বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল
- এ বছর সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫
- ফ্যাসিস্ট শক্তি পুনর্বাসিত হলে কেউ রেহাই পাবে না: সাদিক কায়েম


