নির্মলেন্দু গুণের কাছে খোলা চিঠি
মেজর ডা. খোশরোজ সামাদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০৪ ২৫ জুন ২০১৯
সুপ্রিয় গুণ দা,
১. গত ২১ জুন ছিল আপনার ৭৫ তম জন্মদিন। প্রায় চার বছর যাবত অসংখ্য কাব্য অনুরাগীর তীব্র ভালবাসার অসীম স্রোতধারাকে উপেক্ষা করে আপনি আনুষ্ঠানিকভাবে আপনার জন্মদিন শুধু পালন তো করেনই নি, অন্যদেরকে পালনে নিরুৎসাহিত করেছেন। জানি না, কোন অভিমান বা না জানা কোন কারণে প্রায় আনন্দহীন বাংলা ভাষাভাষীকে অন্তত একটি দিন প্রিয়জনের জন্মতিথিতে উন্মাতাল হবার সুযোগ থেকে বঞ্চিত করেছেন।
২. প্রায় দুদশক আগে ' হে বন্ধু মোর ' আবুল হাসানকে হারিয়ে ফেললেন। একদশক আগে শামসুর রাহমান, রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ্কে। তারপর শুধু ঘুম আর ঘুম। ঘাসের জমিনে ঘুমিয়ে গেলেন আল মাহমুদ, রফিক আজাদ,শহীদ কাদরী, সাযযাদ কাদির। মহাদেব সাহা হয়েছেন দেশান্তরি। কাছের মানুষের চলে যাওয়া সইবার কষ্ট বুঝি আপনার বুকে বড় বেদনার মত বেজেছিল। তাই, আপনার বুকের কষ্ট কমাতে শল্য চিকিৎসকরা ছুরি কাঁচি চালিয়েছিল। যমদূতকে দরজা দিয়ে ঢুকতে দেখা গেলেও শেষতক জানলা দিয়ে পালিয়ে যেতে দেখা গেছে।
৩. পঁচাত্তরের বৈরী সময়ে বংগবন্ধুকে নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে আপনার দূর্বিনীত কলম হন্তারকের হাত থেকে ছুরি ফেলে দিয়েছিল। ' হুলিয়া ' আজও বাংলা ভাষায় অনতিক্রম্য এক সৃষ্টি। শুধু কবিতা কেন ছোটগল্প, উপন্যাস, নিবন্ধ ,ভ্রমণ কাহিনীও লিখেছেন বেশুমার। চিত্রশিল্প এমন কি চলচ্চিত্র নির্মাণেও আপনাকে সপ্রতিভ দেখা গেছে।
৪. সম্প্রতি আপনি পিতামহ হবার আনন্দে ভেসেছেন। জন্মপীঠে সমুদ্রের শত বছরের কল্লোলকে বন্দী করে লাইব্রেরি গড়েছেন। জীবনের কাছে যতটুকু চাইবার ছিল, অনুমান করি, তার অনেকটাই পেয়েছেন।
৫. আপনিই শিখিয়েছেন,' দুঃখ করো না, বাঁচো'। অথচ জন্মতিথিতে আর কোন নাকাড়া বাজাতে দেন নি।
৬. লেখালেখি কমাতে কমাতে প্রায় শুন্যতে নামিয়ে এনেছেন। এ কথা আপনার অজানা নয় যে,রবীন্দ্রনাথ মৃত্যুর শেষদিনেও লিখেছিলেন,' তোমার সৃষ্টির জাল আকীর্ণ করি'। আজও বৃষ্টি হয়েছে। কোথাও বা ডাহুক ডেকেছে, পরম নির্ভরতায় প্রিয়জনের উন্মুল ঠোঁটে ঠোঁট রেখেছে কবন্ধ কোন প্রেমিক। লুটেরারা আজও সম্পদ কুক্ষিগত করে রেখেছে। আজও দিন বদলের স্বপ্ন শেষ হয় নি।
৭. বয়স আপনাকে শুধু অভিজ্ঞতায় সমৃদ্ধ করে নি, করেছে স্থিতধী, প্রাজ্ঞ। তাই, কাব্যপ্রেমীরা আজও তৃষিত থাকে আপনার নবনব সৃষ্টির আস্বাদ নেয়ার জন্য। কবি,এমন সময় কি ঘরে বসে থাকা কি আপনাকে মানায়?
- ইতি, এক অভাজন, খোশরোজ সামাদ।
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- বাসি খাবার গরম করে খাওয়া কতটা নিরাপদ?
- অবশেষে বিয়ে, আর্জেন্টাইন জামাই হলেন রোনালদো
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- ডন ও শাবনূর জানাজায় না আসায় প্রশ্ন তুললেন সালমানের মামা
- রিয়াল মাদ্রিদে কড়া নিয়ম চালু মরিনিহোর
- বেড়াতে যাচ্ছেন? ওষুধের ব্যাগে যে ৩ জিনিস অবশ্যই রাখবেন
- এসএসসি: পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে মাদরাসা
- এসএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫
- এসএসসির ফলাফলে অভাবনীয় সাফল্য ছাত্রীদের, এগিয়ে সব বিভাগেই
- এসএসসি: ৬৬৯ স্কুলে সবাই পাস, ৩১২ প্রতিষ্ঠানে কেউ উত্তীর্ণ হয়নি
- যেসব কারণে লিফটে আয়না থাকে
- বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ নিয়ে শঙ্কা
- পরীমনির যৌন হয়রানি মামলার সাক্ষ্য গ্রহণ পেছালো
- এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরুর তারিখ ঘোষণা
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- ৭ দিনে ১৪,৯৫০ কোটি টাকা আয় করলো নতুন ‘স্পাইডারম্যান’
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- বেড়াতে যাচ্ছেন? ওষুধের ব্যাগে যে ৩ জিনিস অবশ্যই রাখবেন
- এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরুর তারিখ ঘোষণা
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোট ২০ আগস্ট
- যেসব কারণে লিফটে আয়না থাকে
- ডন ও শাবনূর জানাজায় না আসায় প্রশ্ন তুললেন সালমানের মামা
- এসএসসি: পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে মাদরাসা
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- দেশের বাজারে সোনার দরে বড় লাফ
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯
- এসএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫
- ভিনিসিয়ুসকে আল্টিমেটাম রিয়াল মাদ্রিদের
- রিয়াল মাদ্রিদে কড়া নিয়ম চালু মরিনিহোর
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপ্পের কত?


