বাজারে না আসতেই ভেঙ্গে যাচ্ছে স্যামসাং গালাক্সি ফোল্ড
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩৩ ২৩ এপ্রিল ২০১৯
বাজারে আসার অপেক্ষায় বিশ্বখ্যাত স্যামসাংয়ের বহু প্রতিক্ষীত গালাক্সি ফোল্ড। পর্দার ভাঁজ খুলে ট্যাবলেটে রূপান্তর করা যাবে এটি - এমন সম্ভাবনা নিয়েই আসার কথা ডিভাইসটি। কিন্তু ক্রেতার হাতে এখনও না পৌঁছলেও আগেই খবর মিলল পর্দা ভাঙার।
কোনো নতুন ডিভাইস বাজারে ছাড়ার আগে পরীক্ষণের জন্য বাছাই করা লোকজনকে নমুনা ডিভাইস ব্যবহার করতে দেয় নির্মাতা প্রতিষ্ঠানগুলো।
সম্প্রতি তেমন বেশ কিছু পরীক্ষণাধীন নমুনা ডিভাইসের পর্দা ভেঙ্গে যাওয়ার ঘটনা ঘটেছে।
পরিস্থিতি বিবেচনায় ডিভাইসটি বাজারে আনার তারিখ স্থগিত করেছে দক্ষিণ কোরীয় এই ইলেকট্রনিক জায়ান্ট।
এ বিষয়ে স্যামসাং বলেছে - ডিভাইসটি নিয়ে প্রতিক্রিয়া পুরোপুরি যাচাই এবং অভ্যন্তরীণভাবে আরও পরীক্ষা চালানোর জন্যই গ্যালাক্সি ফোল্ডের সরবরাহ পেছানো হয়েছে।
চলতি মাসে বেশ কিছু প্রাথমিক পরীক্ষক অভিযোগ করেন তাদের গ্যালাক্সি ফোল্ডের পর্দা কয়েক দিন ব্যবহারের পরই ভেঙ্গে যাচ্ছে।
২০০০ মার্কিন ডলারের এই প্রিমিয়াম ডিভাইসটির বিক্রি কবে নাগাদ শুরু হবে তা নতুন করে এখনও জানায়নি স্যামসাং। বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে নতুন তারিখ দেয়া হতে পারে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, তাদের ধারণা কিছু পরীক্ষকের ডিভাইসের কব্জার ওপর এবং নিচের খোলা অংশে আঘাত লেগে পর্দা ভেঙেছে।
চলতি সপ্তাহে হংকং এবং শাংহাইতে ডিভাইসের উন্মোচন ইভেন্ট আয়োজনের কথা ছিল স্যামসাংয়ের।
সেগুলোও বাতিল করেছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। এর পরপরই ২৬ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ৩ মে যুক্তরাজ্যের বাজারে আসার কথা ছিল ডিভাইসটি।
ভেঙে যাওয়া ডিভাইসগুলোতে কী ত্রুটি ছিল তা খতিয়ে দেখছে স্যামসাং। কিছু ক্ষেত্রে দেখা গেছে পরীক্ষকরা স্ক্রিন প্রোটেক্টর ভেবে পর্দার একটি আস্তর তুলে ফেলেছেন।
স্যামসাং বলেছে, ডিভাইসটির যত্ন এবং সুরক্ষা আস্তর নিয়ে আমরা নীতিমালার দিকেও জোর দেবো।
এরই মধ্যে ফোল্ডএবল স্মার্টফোন উন্মোচন করেছে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে এবং শিয়াওমি।
কিন্তু এখনও ডিভাইসটি বাজারে আনার তারিখ ঘোষণা করেনি কোনো প্রতিষ্ঠান।
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- আহত মোজতবা খামেনি কেমন আছেন?
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- কখন দাঁত ব্রাশ করবেন? সকালে না রাতে?
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ট্রাম্প নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান: আইআরজিসি
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- ১ কেজি আলু বেচে মিলছে না এক কাপ চায়ের দাম!
- নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনীর মামলা
- অভ্যাসগুলো কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- তেল বিক্রিতে কড়াকড়ি:মোটরসাইকেলে বরাদ্দ ২ লিটার, প্রাইভেটকারে ১০
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ‘চিকনি চামেলির’ মতো গান গাইবেন না শ্রেয়া

