ঢাকা, ২১ জুলাই মঙ্গলবার, ২০২৬ || ৬ শ্রাবণ ১৪৩৩
good-food
১১৭

বিএনপি জোটের ৩৬ ও স্বতন্ত্র ১ প্রার্থীর মনোনয়ন বৈধ: ইসি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৫০ ২৩ এপ্রিল ২০২৬  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার মো. মঈন উদ্দিন খান। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী সুলতানা জেসমিনের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই তথ্য ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় সহকারী রিটার্নিং অফিসার মো. মনির হোসেনও উপস্থিত ছিলেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্রের সপক্ষে প্রয়োজনীয় নথিপত্র এবং তার চাকরি ছাড়ার প্রত্যয়নপত্র ছিল না।

বিধি অনুযায়ী, সরকারি চাকরি ছাড়ার তিন বছর পর কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারেন। দুপুর ১২টার মধ্যে মনিরা শারমিনের প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে বলা হয়েছে। সেই পর্যন্ত তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।

তিনি আরও জানান, এই সিদ্ধান্তের বিরুদ্ধে রবিবারের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল।

বিএনপির বৈধ প্রার্থীরা হলেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, মোছা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার (ঠাকুর), শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, মোছা. সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, মোসা. সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা।

আর স্বতন্ত্র প্রার্থী হলেন সুলতানা জেসমিন।