ভরা মৌসুমেও ইলিশের দাম এত চড়া কেন?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:৫৬ ৩ অক্টোবর ২০২২
রুপালী ইলিশ মাছ, তার স্বাদ, আকৃতি ও দাম বাংলাদেশে নিয়মিত আলোচনার বিষয়। বিশেষ করে বৃষ্টির মৌসুম এবং দুর্গাপূজার সময়। ক্রেতারা বলছেন, এই প্রিয় মাছটি আগের চেয়ে বেশ চড়া দামে কিনতে হচ্ছে। ঢাকার মিরপুরের বাসিন্দা, একটি বেসরকারি প্রতিষ্ঠানের রিসেপশনিস্ট মৌসুমি আক্তার বলছেন, বৃষ্টি হলে ইলিশ খিচুড়ি - এটা আমার বাসায় সবার পছন্দ। কিন্তু গত দুই মাসে সাধের এই জিনিশ রান্না করেছি মাত্র দু'বার। বাজারে এক কেজি ওজনের মাছের যা দাম দেখি তা কেনার সাহস হয় না। তিনি বলছিলেন, বাজারে ইলিশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মন খারাপ করে হেঁটে ফিরে যাচ্ছেন তিনি।
যেমন দামে বিক্রি হচ্ছে
ইলিশের ভরা মৌসুম জুলাই থেকে সেপ্টেম্বর। ৫০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ মাছ এই আগস্ট-সেপ্টেম্বর মাসে ৯০০ টাকা থেকে ১,০০০ টাকা দামে বিক্রি হয়েছে। গত বছর একই সময় একই আকৃতির ইলিশের দাম ছিল সাড়ে ৬০০ থেকে সাড়ে ৭০০ টাকা। এমন তথ্য দিচ্ছে ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করে এমন সংগঠন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ। ১২০০ থেকে ১৪০০ টাকার বেশি পড়ছে ১ কেজি বা তার বেশি ওজনের ইলিশের দাম।
অনাবৃষ্টি, সমুদ্রে নিম্নচাপ
এই বছর মৌসুমের শুরুতে বৃষ্টিপাত কম হওয়ায় জেলেরা ধারণা করেছিলেন এবার তারা খুব একটা মাছ পাবেন না। তবে জুলাইয়ের শেষে ৬৫ দিনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর গত বছরের একই সময়ের তুলনায় এবছর মৌসুমের শুরুতে অনেক বেশি ইলিশ পাওয়া যাচ্ছে বলে খবর আসছিল। কিন্তু পরের দিকে চিত্র কিছুটা বদলে গেছে বলে ধারণা দিয়েছেন চাঁদপুর ভিত্তিক আড়তদারেরা।
জেলার মাছঘাটে একটি আড়তের মালিক মো. গিয়াস উদ্দিন খান বলছেন, সাধারণত জোয়ারের সময় ইলিশ মাছ বেশি পাওয়া যায়। এই বছর যখনই জোয়ারের সময় এসেছে তখন সমুদ্রে একবার করে নিম্নচাপ হয়েছে। সেসময় সিগনালের কারণে জেলেরা মাছ ধরা ট্রলার নিয়ে যেতে পারেনি। মৌসুমের মাঝামাঝি সময় থেকে বেশ কয়েকবার এটা হয়েছে। সেই কারণে যখন মাছ ধরা সম্ভব হয়েছে তখন দাম একটু বেশি হয়েছে।
তিনি আরও বলছেন, মৌসুমের একটা বড় সময় এবছর কম বৃষ্টি হয়েছে। যে কারণে চাঁদপুর ও তার আশপাশে নদীতে পানির প্রবাহ কম ছিল। যার ফলে প্রজননের জন্য ইলিশ মাছ সমুদ্র থেকে তার বিচরণ ক্ষেত্র পর্যন্ত পর্যাপ্ত সংখ্যায় পৌঁছাতে পারেনি বলে ধারণা করা হচ্ছে।
ইলিশ মাছ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে প্রধান অধ্যাপক নিয়ামুল নাসের। তিনি বলছেন, ইলিশ মাছের প্রজননে জলবায়ুর পরিবর্তনের প্রভাব রয়েছে। আমরা ইলিশ সংরক্ষণে নদীতে নিষেধাজ্ঞা দিচ্ছি, তাতে অনেক লাভও হয়েছে কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাব ইলিশের জন্য একটা বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। ইলিশ মাছ এখন ভিন্ন রকম পরিবেশ পাচ্ছে যা তারা আগে পেত না। কয়েকদিন পরপর যে নিম্নচাপ হচ্ছে তাতে পানির বিক্রিয়া, মিষ্টি পানির প্রবাহ, পানির তাপমাত্রায় পরিবর্তন, পানিতে তাদের যে খাবার জলবায়ু পরিবর্তনের কারণে এগুলোতে একটু একটু করে পরিবর্তন হচ্ছে। এতে তার প্রজনন প্রভাবিত হচ্ছে।
ড্রেজিং ও বিচরণ ক্ষেত্রের ক্ষতি
গিয়াস উদ্দিন বলছেন, চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর, শরিয়তপুরের রাতাবুনিয়া থেকে সুরেশ্বর এই জায়গা ইলিশের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সেখানে কিছুদিন যাবত নদীতে বালু উত্তোলনে খুব অপরিকল্পিতভাবে ড্রেজিং চলছে। মাছের জন্য জায়গাটা নিরাপদ নেই। তাই সেখানে মাছ কম।
এই বছরের ফেব্রুয়ারি মাসে ইলিশের বিচরণ ক্ষেত্র নিরাপদ করতে চাঁদপুরে মেঘনা নদীতে ড্রেজার দিয়ে অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ করতে চিঠি দিয়েছিল বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট। সেই চিঠিতে বলা হয়েছিল, মেঘনা নদীতে অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের কারণে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে চাঁদপুর অংশে ইলিশের প্রজনন ও বিচরণ কাছাকাছি সময়ে হ্রাস পেয়েছে।
ড্রেজারের ব্যবহৃত মোবিল ও তেলের কারণে এবং প্রপেলারের আঘাতে মাছের খাদ্য নষ্ট হচ্ছে। চাঁদপুর জেলা প্রশাসন থেকে সেসময় ড্রেজিং বন্ধের আদেশ দিয়েছিল।
জ্বালানি তেলের দাম
মুনশিগঞ্জের লৌহজং উপজেলার জেলে মধু মালো জানিয়েছেন, সম্প্রতি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে মাছ ধরার খরচ বেশ বেড়েছে। আমার ভাইয়ের একটা ট্রলার আছে। আমরা সেটাতে ইলিশ ধরি। নদীর ভেতরে দুই আড়াই মাইল দুরে যেতে হয়। আগে দিনে সর্বোচ্চ এক হাজার টাকার ডিজেল লাগতো। এখন লিটারে চৌত্রিশ টাকা বেশি দিতে হয়। এখন দিনে বারোশ থেকে পনেরশ টাকা পড়ে যাচ্ছে ডিজেলের খরচ।
ইলিশ ধরার মৌসুম শুরুর পরপরই অগাস্ট মাসের শুরুতে জ্বালানি তেলের বর্ধিত দাম কার্যকর হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে মাছ ধরা ট্রলারের খরচ ছাড়াও বেড়েছে ইলিশ মাছের পরিবহন খরচ। যার প্রভাব পড়েছে ইলিশের দামে।
ফেসবুকে বিক্রি
ফেসবুকে বিক্রির কারণে ইলিশের চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে যার ফলে বেড়েছে দাম, বলছিলেন আড়তদার মোঃ গিয়াস উদ্দিন খান। এখন ফেসবুকে অনেক ইলিশ বিক্রি হচ্ছে। যে কারণে সারা দেশে সব জায়গায় মাছ পৌঁছে যাচ্ছে। ফেসবুকে বিক্রির জন্য অনেকে আমার কাছ থেকে প্রচুর ইলিশ কেনে। চাহিদা বাড়লে দাম বাড়বেই, বলছিলেন তিনি।
ফেসবুকে ইলিশ লিখে সার্চ দিতেই এরকম বহু পেজ চলে এলো যার কোন কোনটাতে তিরিশ চল্লিশ হাজার ফলোয়ার রয়েছে। ফেসবুকে ইলিশ বিক্রির কারণে জনপ্রিয় মাছটি ঘরে বসেই পাওয়া গেলেও দাম বাড়িয়ে দিয়েছে এই সহজলভ্যতা।
- এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিমসহ পাঁচজন
- ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’: বাজেট শুনলে চমকে উঠবেন?
- কিডনির সবচেয়ে বড় শত্রু কী?
- ‘বংশ রক্ষায়’ জুলাই শহীদের ‘অনুদানের টাকায়’ বাবার দ্বিতীয় বিয়ে
- একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- ভেবেছিলাম হয়তো মরেই যাব: সাইফ
- টানা ৯০ দিন চা না খেলে শরীরে কী ঘটবে?
- জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আলোচিত সেই মিষ্টি
- শেষ ৩২-এ কোন দল, কবে, কার মুখোমুখি
- পদ্মা ব্যারেজ বাস্তবায়নে ১৬৩ উপজেলা উপকৃত হবে
- কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি: ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
- The Story of Football’s Most Coveted Prize
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- The Story of Football’s Most Coveted Prize
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- ভেবেছিলাম হয়তো মরেই যাব: সাইফ
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- নতুন ভূমিকায় মৌ
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions


