মঙ্গলগ্রহে বিচরণ উপযোগী রোবট তৈরি সিলেটের শিক্ষার্থীর
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৩২ ১ ফেব্রুয়ারি ২০১৯
প্রতিকূল পরিবেশে এমনকি মঙ্গলগ্রহেও কাজ করতে সক্ষম একটি রোবট তৈরি করেছেন সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। রোবটটি তৈরি করেন বিভাগের শেষবর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ প্রবাল ও ফাহিম আহমদ হামীম।
প্রবাল ও হামীম জানান, দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা মানুষের বসবাসের জন্য পৃথিবীর বাইরে বিকল্প আবাসস্থল খুঁজে আসছেন। এমন চিন্তা-চেতনায় কাজ করতে গিয়েই আমরা এই ‘মারস্ রোবার’ রোবটটি বানিয়েছি। পৃথিবীতে বসে স্বয়ংক্রিয়ভাবে এটি মঙ্গলগ্রহে চালানো যাবে। রোবটে ৪টি ক্যামেরা ব্যবহার করা হয়ছে,যা দিয়ে মঙ্গলগ্রহে স্থাপিত হলেও এর সব কর্মকাণ্ড পৃথিবী থেকে পর্যবেক্ষণ করা যাবে। এ রোবটের প্রধান কাজ হচ্ছে- মাটি, পাথর ইত্যাদি পরীক্ষা-নিরীক্ষা, ভিন্নগ্রহে প্রাণের অস্তিত্ব অনুসন্ধান, আশপাশের আবহাওয়া পর্যবেক্ষণ ইত্যাদি। এসব কাজ করার জন্য এতে বিভিন্ন ধরনের সেন্সর রয়েছে।
এই প্রজেক্টে সুপারভাইজার ছিলেন ইইই বিভাগের প্রভাষক আশরাফুল ইসলাম রাকিব এবং কো-সুপারভাইজার ছিলেন প্রভাষক আবু শাকিল আহমেদ।
লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান ও সহযোগী অধ্যাপক রুমেল এম.এস রহমান পীর বলেন, এ বিভাগের শিক্ষার্থীরা বরাবরই গবেষণায় ভালো করে আসছে। এর আগে ইমতিয়াজ ও ফাহিম ভারতের চেন্নাইতে অনুষ্ঠিত ‘ইন্ডিয়ান রোবারস্ চ্যালেঞ্জ ২০১৮’- এ এশিয়ার মধ্যে দ্বিতীয় স্থান এবং বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল। তাছাড়া দেশে অনুষ্ঠিত অনেক রোবটিক্স প্রতিযোগিতায় তারা প্রথম স্থান অধিকার করেছে।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ





