মঙ্গলের মাটি ছোঁয়ার অপেক্ষায় নাসা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০৬ ১৭ ফেব্রুয়ারি ২০২১
প্রহর গুণছেন বিশ্ববাসী। প্রথমবার মঙ্গলগ্রহের মাটি ছোঁয়ার অপেক্ষায় নাসার স্বপ্নের যান পারসিভিয়ারেন্স রোভার। বাংলাদেশ সময় শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) লালগ্রহের মাটিতে নামছে সেটি। সাত মাস আগে যাত্রা করে এটি। অবশেষে সেখানে নামছে মহাকাশযানটি।
রোভারে রয়েছে ল্যান্ডার ভিশন সিস্টেম এবং টেরেন রিলেটিভ নেভিগেশন। এর যাত্রাই ছিল ২০২০ সালে নাসার সবচেয়ে বড় মিশন। এতে রিয়েল টাইম ছবি তুলে রাখার স্বয়ংক্রিয় যন্ত্র আছে। মঙ্গলযানটিতে রয়েছে বিশেষ সফটওয়্যার। যা একে পছন্দমতো স্থান নির্বাচন করে নামতে সাহায্য করবে।
মঙ্গলে নিবিড় গবেষণা চালাবে রোভার। এ গ্রহের মাটিতে কি কি উপাদান রয়েছে, তা পর্যবেক্ষণ করবে সেটি। এজন্য তাতে রয়েছে বিশেষ যন্ত্র। যার নাম ‘এমওএক্সআইই’। এর সাহায্যে লালগ্রহের বায়ুমণ্ডলে অক্সিজেন তৈরি করা যাবে বলে জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা।
পরীক্ষা-নিরীক্ষা শেষে মঙ্গলের মাটি নিয়ে পৃথিবীর বুকে ফিরবে রোভার। ওয়াশিংটনে নাসা সদরদফতরে কর্মরত বিজ্ঞানী থমাস জুরবুচেন এ মিশনের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি বলেন, রোভার আমাদের স্বপ্নের মহাকাশযান। সেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে কি-না, তা খতিয়ে দেখবে এটি।
২০২০ সালের ২৭ জুলাই এ মঙ্গল-অভিযানের কথা ছিল রোভারের। তবে একাধিক কারণে তা পিছিয়ে ৩০ জুলাই যাত্রা করে এটি। ওই দিন বাংলাদেশ সময় বিকাল ৫টা ৫০ মিনিটে মহাকাশে পাড়ি দেয় সেটি।
আটলাস ভি-৫৪১ রকেটে চেপে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এ গ্রহের উদ্দেশে পাড়ি জমায় রোভার। নির্ধারিত সময় ১৮ ফেব্রুয়ারি সেখানে নামছে এটি। নাসার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জেট প্রপালশিয়াল ল্যাবরেটরি থেকে সরাসরি তা সম্প্রচার করা হবে।
সারাবিশ্বের মানুষ ভার্চুয়ালি রোভারের ল্যান্ডিং দেখতে পারবেন। স্থানীয় সময় সোয়া ২টায় এ সম্প্রচার শুরু হবে। নাসা টিভি পাবলিক চ্যানেল এবং তাদের ওয়েবসাইটে তা প্রদর্শিত হবে। এছাড়া সংস্থার অ্যাপ, ইউটিউব, টুইটার, ফেসবুক, লিঙ্কডিন, টুইচ, ডেইলি মোশনে এ ভিডিও দেখা যাবে।
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- কাঁচকলার কত গুণ?
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- সংঘাতের রাজনীতি দেখতে চাই না: রাষ্ট্রপতি
- ‘শুধু গান গেয়ে পরিচয়’ সাবিনা ইয়াসমিনের
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- কাঁচকলার কত গুণ?
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- ডায়াবেটিস কি পুরুষ-মহিলার শরীরে একইভাবে প্রভাব ফেলে?
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী?
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো


