যে সৌদি যুবরাজ ১৭ বছর ধরে ‘ঘুমিয়ে’ আছেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৫৫ ৯ মে ২০২২
অবিশ্বাস্য হলেও সত্য! এক বা দুই বছর নয়, টানা ১৭ বছর ধরে কোমায় রয়েছেন সৌদি রাজপরিবারের এক যুবরাজ। আর কোমায় থাকা মানে একপ্রকার ‘ঘুমিয়ে’ থাকাই। আর এ কারণে তাকে 'স্লিপিং প্রিন্স' বা ‘ঘুমন্ত যুবরাজ’ বলে অভিহিত করা হয়। সম্প্রতি প্রিন্স আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালাল নামে ওই যুবরাজের একটি ছবি প্রকাশ করা হয়েছে। খবর দ্য নিউ আরব, মিডল ইস্ট মনিটরের।
এক টুইটার পোস্টে যুবরাজ আল-ওয়ালিদের ওই ছবিটি প্রকাশ করেন সৌদি রাজকুমারী রিমা বিনতে তালাল। এতে ‘ঘুমন্ত যুবরাজ’র সুস্থতার জন্য দোয়া চান তিনি। বলেন, ‘আল্লাহ তাকে সুস্থ করে দিক।’ ছবিতে তার বাবা খালেদ বিন তালালকেও দেখা গেছে।
বাবা খালেদ বিন তালালও তার সন্তানের জন্য দোয়া করেন। এক টু্ইটার বার্তায় তিনি লেখেন, ‘হে আল্লাহ তাকে সুস্থ করুন, তাকে রক্ষা করুন।’ যুবরাজ আল-ওয়ালিদ মূলত ২০০৫ সাল থেকে কোমায় রয়েছেন। সামরিক কলেজে পড়ার সময় এক গাড়ি দুর্ঘটনার শিকার হন তিনি। এতে মাথায় আঘাতের ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়।
তার বাবা খালেদ বিন তালাল বিলিয়নিয়ার সৌদি ব্যবসায়িক টাইকুন প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল আল সৌদের ভাই। যুবরাজ আল ওয়ালিদের বাবা এখনও আশা করেন, তার ছেলে একদিন জেগে উঠবেন। এজন্য তিনি লাইফ সাপোর্ট খুলে ফেলতে অস্বীকার করে আসছেন।
কোমায় থাকলেও যুবরাজ আল-ওয়ালিদ মাঝে মাঝেই সাড়া দেন বলে দাবি আত্মীয়-স্বজনদের। ২০২০ সালের অক্টোবরে আশাব্যঞ্জক পরিস্থিতিও তৈরি হয়েছিল। একটি ভিডিওতে দেখা যায়, যুবরাজ তালাল নিজের হাত সরিয়ে নিচ্ছেন। এ সময় তার বিছানার পাশে স্বজনরা কথা বলছিলেন। এর আগে ২০১৫ সালেও এরকম হাত নাড়ানোর দৃশ্য দেখা যায়।
২০১৭ সালে দুর্নীতিবিরোধী অভিযানের নামে রিয়াদের রিটজ-কার্লটন হোটেলে কয়েক ডজন যুবরাজ, কর্মকর্তা এবং ধনকুবেরকে বন্দি করেন বর্তমান ক্রাউন প্রিন্স যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দেশটির অভিজাত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য তিনি চরম সমালোচনার শিকার হন। ওই অভিযানে তাদের ১১ মাস আটক রাখা হয়। এর মধ্যে ‘স্লিপিং প্রিন্সে’র বাবা খালেদ বিন তালালও ছিলেন।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স