রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, তারিখ শিগগিরই
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৫২ ২৮ জুলাই ২০২৬
দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও তার প্রতিনিধি দল। বৈঠক শেষে সিইসি বলেন, “প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। কমিশন যেকোনো সময় রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।”
মঙ্গলবার জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে আলোচনা করে তিনি এ কথা বলেন।
সিইসি জানান, নির্বাচনের তারিখ ও সময়সূচি এখনও চূড়ান্ত করা হয়নি। স্পিকারের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ও সমন্বয়ের পর নির্দিষ্ট দিন-ক্ষণ চূড়ান্ত করা হবে এবং তা গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে।
প্রধান নির্বাচন কমিশনার নিজেই রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং কমিশন প্রাঙ্গণ থেকেই যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে।
সংসদীয় অধিবেশনের উপস্থিতি বা অনুপস্থিতি এই নির্বাচন প্রক্রিয়ায় কোনো বাধা তৈরি করবে না বলেও তিনি নিশ্চয়তা দেন।
তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের পর সামনে স্থানীয় সরকার নির্বাচনের মতো বড় দায়িত্ব থাকায় দ্রুততম সময়ে রাষ্ট্রপতির নির্বাচন পর্ব শেষ করতে চায় কমিশন।
একই সাথে সংসদীয় আসন সংক্রান্ত অন্যান্য আলোচনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন ছাড়া অন্য কোনো আঞ্চলিক আসন বা বিষয় নিয়ে এই বৈঠকে কোনো আলোচনা হয়নি। সব প্রস্তুতি গুছিয়ে এনে যথাসময়েই আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ করা হবে।
এ সময় ইসি সচিব আখতার আহমেদ বলেন, “রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কথা বলতে আইনগতভাবে আমরা সেখানে গিয়েছিলাম। নির্বাচনের বিভিন্ন ধিক নিয়ে আলোচনা করা হয়েছে। সংসদ অধিবেশন থাকলে পদ্ধতিটা কী হবে। অধিবেশন না থাকলে কী হবে? সিঙ্গেল ক্যান্ডিডেট হলে কী হবে? সিঙ্গেল ক্যান্ডিডেট না হলে কী হবে? ইত্যাদি ইত্যাদি বিষয়।”
সচিব বলেন, “মূলত নির্বাচনের পদ্ধতি বিষয়। নির্বাচনের তারিখটা সম্পর্কে কোনো আলোচনা হয়নি। যখন আলোচনা হবে বা তারিখটা নির্ধারিত হবে বা তফসিল ঘোষণার বিষয়টা আসবে আমরা আপনাদেরকে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেব।”
- লাউ নাকি ঝিঙে: কোনটি বেশি উপকারী?
- বাংলাদেশে থাকতে ও গাইতে পেরে গর্বিত: রুনা লায়লা
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ
- দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু
- রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, তারিখ শিগগিরই
- এবার নেপালের লিগ মাতাবেন সাকিব
- আমড়ার আসল গুণ জানেন?
- শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন পেছাল
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ আগস্ট
- শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩১ জনকে গ্রেপ্তারে পরোয়ানা
- যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থী ঠিক করবে দল: ফখরুল
- চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী আবু সাঈদ
- বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
- দিনের যে ৫ সময়ে সন্তানের সবচেয়ে প্রয়োজন হয় বাবা-মাকে?
- আর্জেন্টিনার প্রশংসা করে বিপাকে ফিফা সভাপতি
- বক্স অফিস কাঁপাচ্ছে বিজয়ের ‘জন নায়গন’
- এসএসসির ফল প্রকাশ চলতি মাসেই
- জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
- দেশ ছাড়ার সমঝোতার পর পদত্যাগ করেন সাহাবুদ্দিন
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
- যে ৬ অভ্যাসে কমে কোলেস্টেরল
- উত্তম কুমারকে নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের
- ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ
- মোদি সরকারের সঙ্গে আলোচনায় বসছে ককরোচ জনতা পার্টি
- রাষ্ট্রপতি কে হচ্ছেন, সময় হলেই জানতে পারবেন: ফখরুল
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- সালমান শাহ হত্যা: প্রতিবেদন দাখিল ৩০ আগস্ট
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- যে ৬ অভ্যাসে কমে কোলেস্টেরল
- মোদি সরকারের সঙ্গে আলোচনায় বসছে ককরোচ জনতা পার্টি
- রাষ্ট্রপতি কে হচ্ছেন, সময় হলেই জানতে পারবেন: ফখরুল
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- উত্তম কুমারকে নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের
- এমপি নজরুল প্রসঙ্গে ইসি: সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- বক্স অফিস কাঁপাচ্ছে বিজয়ের ‘জন নায়গন’




