সোস্যাল মিডিয়া নিয়ে বিপদে যুক্তরাজ্য
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৭:৪১ ২২ জুলাই ২০২০
সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ করার কোনো আইন না থাকায় যুক্তরাজ্যে কভিড-১৯ সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর কন্টেন্ট (আধেয়) মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে দেশটির এমপিদের একটি প্রভাবশালী গ্রুপ। এমপিদের ডিজিটাল, কালচার, মিডিয়া ও স্পোর্টস কমিটি শরতের মধ্যেই সরকারকে প্রতিশ্রুতিবদ্ধ আইনের খসড়া প্রকাশেরও আহ্বান জানিয়েছে।
কমিটির চেয়ারম্যান জুলিয়ান নাইট বলেন, আমরা এখনো সোস্যাল মিডিয়া কোম্পানিগুলোর বিবেকের ওপর ভরসা করে আছি। এটি ভালো নয়। এখন পর্যন্ত যা দেখছি তাতে বলাই যাই আইনটি প্রস্তুত করতে যথেষ্ট বিলম্ব হয়েছে।
সোস্যাল মিডিয়ায় কোন কোন গ্রুপ এবং পেজ এ ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে তাদের তালিকাও দিয়েছে কমিটি। পেজ ও গ্রুপের বাইরে কোনো কোনো ব্যক্তি নিজের স্বার্থে করোনা বিষয়ে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে এবং করোনা থেকে মুক্তির উপায় হিসেবে ভুয়া পদ্ধতিও ছড়িয়েছে।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিকর ভুল তথ্য পোস্টের অনুমতি দেয় না ফেসবুক। করোনাভাইরাস সম্পর্কিত মিথ্যা তথ্যের লাখ লাখ পোস্ট অপসারণ করা হয়েছে।
ইউটিউব কর্তৃপক্ষ বলছে, মিথ্যা তথ্যের বিরুদ্ধে তাদের স্পষ্ট পলিসি রয়েছে। মিথ্যা তথের কিছু পেলেই তা রিভিউ করা হচ্ছে এবং প্রয়োজনে অপসারণ করা হচ্ছে।
জুলিয়ান নাইট আরো বলেন, সোস্যাল মিডিয়া মিথ্যা কন্টেন্ট প্রচার বন্ধ করতে সোস্যাল মিডিয়া মালিকদের যেমন এগিয়ে আসতে হবে তেমনি সরকারকেও এ বিষয়ে স্পষ্ট আইন প্রণয়ন করতে হবে। এটি এখন আর বাকস্বাধীনতার বিষয় নয়। এটি জনস্বাস্থ্যের বিষয়।
সূত্র: বিবিসি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ






