৩০০ কোটিরও বেশি ভুয়া অ্যাকাউন্ট সরালো ফেসবুক
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৩৪ ২৫ মে ২০১৯
৩০০ কোটিরও বেশি ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছে ফেসবুক। ২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত এসব ভুয়া অ্যাকাউন্টগুলো সরিয়ে ফেলা হয়। বৃহস্পতিবার (২৩মে) দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুক কর্তৃপক্ষের দাবি, সাম্প্রতিক সময়ে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা ‘আশঙ্কাজনকভাবে বৃদ্ধি’ পাওয়ার প্রমাণ পাওয়ায় তারা এমন ব্যবস্থা নিয়েছে। অ্যাকাউন্টগুলো খোলার ‘কয়েক মিনিটের মধ্যেই’ সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে ফেসবুক।
ফেসবুক কর্তৃপক্ষের ধারণা, প্রতি মাসে ২৪০ কোটি সচল অ্যাকাউন্টের মধ্যে প্রায় ৫ শতাংশ বা ১২ কোটি অ্যাকাউন্টই ভুয়া। এর আগের হিসাবের তুলনায় এবারের হিসাবে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা ১ থেকে ২ শতাংশ বেড়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ঘৃণা বাক্য ছড়ানোয় প্রায় ৭৩ লাখ পোস্ট ও ছবি সরিয়ে নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এর আগের হিসাবে সরিয়ে নেয়া পোস্টের সংখ্যা ছিল প্রায় ৫৪ লাখ। এই প্রথমবারের মতো সরিয়ে নেয়া পোস্টের সংখ্যা প্রকাশ করল ফেসবুক।
কেবল ২০১৯ সালের প্রথম তিন মাসেই ২২০ কোটি ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে নিতে বাধ্য হয়েছে ফেসবুক। ব্যবহারকারীরা ফেসবুক কর্তৃপক্ষকে জানানোর আগে নিজ উদ্যোগেই ৯৯ শতাংশ ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করে সেগুলো সরিয়ে নেয় ফেসবুক।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা বেড়ে যাওয়ার এই ঘটনা ফেসবুকের ক্রমবর্ধমান চ্যালেঞ্জের কথাই জানাচ্ছে। ভুয়া অ্যাকাউন্ট খুলে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর কাজে ব্যবহারের কারণে সাম্প্রতিক সময়ে এমনিতেই ফেসবুককে বেশ সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, মিয়ানমার, ভারতসহ বিভিন্ন দেশে ভুয়া অ্যাকাউন্ট খুলে গুজব ছড়ানোর কাজে প্রায় সময়ই ফেসবুক ব্যবহার করা হয়েছে।
এত চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য ফেসবুকের মালিকানাকে বিকেন্দ্রীকরণ করা উচিত কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের বেশ কড়া জবাবই দিয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। জাকারবার্গ বলেছেন, ‘আমি মনে করি না কোম্পানি ভেঙে দিলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। ফেসবুকের এমন অভাবনীয় আর্থিক সাফল্যই আমাদের এসব সমস্যার সমাধান খুঁজে বের করতে সহায়তা করবে। আমার তো মনে হয়, নিরাপত্তা নিশ্চিত করার জন্য ফেসবুক বার্ষিক যে পরিমাণ বাজেট বরাদ্দ রাখে, টুইটার পুরো এক বছরেও সে পরিমাণ আয় করতে পারে না।’
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ





