ঈদের কেনাকাটায় যেসব বিষয় খেয়াল রাখবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৪৯ ৩০ এপ্রিল ২০২২
আর মাত্র কয়েকদিন পরই মুসলিমদের আনন্দের উৎসব ঈদ। ঈদকে ঘিরে তাইতো প্রস্তুতি চলছে নানা আয়োজনের। চলছে শেষ মুহূর্তের ঈদের কেনাকাটা। নিজের কেনাকাটা করা ছাড়াও প্রিয়জনদের জন্য এই সময় অনেকেই কেনাকাটা করছেন। ঈদে শুধু পোশাকই নয়, আনুষাঙ্গিক আরো অনেক কিছু কেনার প্রয়োজন হয়। যা কমবেশি সবাই কিনে থাকেন।
ঈদের কেনাকাটা করতে গিয়ে আমরা অনেক সময় কিছু ভুল করে ফেলি। অথবা বলা যায় এমন কিছু কেনাকাটা করে ফেলি, যার হয়তো প্রয়োজন ছিল না। আবার এমনও হতে পারে যে প্রয়োজনীয় অনেককিছুই বাদ পড়ে যায়। এ ধরনের ছোটখাটো ভুল এড়াতে খেয়াল রাখতে হবে কিছু বিষয়ের প্রতি-
তালিকা ধরে কেনাকাটা করুন
যেকোনো কাজের আগে পরিকল্পনা করা জরুরি। এই ঈদে আপনি কী কিনবেন, তার একটি তালিকা তৈরি করে সে অনুযায়ী কেনাকাটা করুন। নিজের জন্য কী প্রয়োজন, পরিবারের অন্যান্য সদস্যের জন্য কী প্রয়োজন সেসবের তালিকা করুন। কোনগুলো আগে কিনলে সুবিধা, কোনগুলো পরে কিনলেও চলবে সেদিকে গুরুত্ব দিন। এতে ভুলভাল বা অপ্রয়োজনীয় কেনাকাটার ভয় এড়ানো যায়।
বাজেট অনুযায়ী কিনুন
কেনাকাটার জন্য নির্দিষ্ট বাজেট রাখুন। যেকোনো কেনাকাটার পরিকল্পনায় বাজেট রাখা জরুরি। বাজেটের থেকে অল্প কিছু কম-বেশি হতে পারে, তবে বাজেট ছাড়িয়ে বেশি দূর যাবেন না। কার জন্য কত টাকার মধ্যে কেনা সম্ভব, তারও একটি তালিকা করুন। এতে খরচের হিসাব সহজ হবে।
সামর্থ্যের বাইরে নয়
সবার সামর্থ্য সমান হয় না। আরেকজন বেশি দামে পোশাক কিনলেই যে আপনাকে তা কিনতে হবে এমন নয়। আপনি আপনার সামর্থ্য অনুযায়ীই কিনুন। আপনি রুচিশীল হলে অল্প খরচেও মান সম্পন্ন পোশাক কিনতে পারবেন। খরচে সামঞ্জস্য রাখার জন্য সামর্থ্যের বাইরে কেনাকাটা করবেন না। এতে পরবর্তীতে আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন।
অতিরিক্ত দামে কিনবেন না
পছন্দ হয়েছে বলেই কোনো জিনিস অতিরিক্ত দামে কিনে আনবেন না। যে জিনিসটি কিনছেন সেটির বাজারমূল্য সম্পর্কে ধারণা রাখুন। আপনার পছন্দ, বাজেট এবং জিনিসটির মূল্যে সামঞ্জস্য হলেই কেবল কিনুন। অতিরিক্ত দামে কোনোকিছু কেনার মানে হলো অপচয়। এছাড়া প্রয়োজনের বাইরে কেনাকাটা করা থেকেও বিরত থাকুন। একগাদা কেনাকাটার পর দেখা যাবে তার বেশিরভাগই আর কোনো কাজে লাগছে না।
যাচাই করে নিন
পোশাক বা অন্য যেকোনো কিছু কেনার আগে ভালোভাবে যাচাই করে নিন। পণ্যটির গুণগত মান, বাজারমূল্য সবকিছু যাচাই করে তবেই কিনুন। যদি অনলাইনে কেনাকাটা করেন তবে বিশ্বস্ত পেইজ বা সাইট থেকে কিনুন। আগে থেকে দাম পরিশোধ করে প্রতারিত হবেন না। এর বদলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কেনাকাটা করুন।
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু

