ঈদে বাড়ি যাচ্ছেন, তীব্র গরমে যেসব বিষয় মাথায় রাখবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৫৫ ১৮ এপ্রিল ২০২৩
বাইরে তীব্র রোদ, ঘরেও গরমে তেষ্ঠানো দায়। এদিকে চলছে পবিত্র রমজান মাস। রোজাদার মুসলমানদের জন্য আরেকটি কঠিন বিষয় হয়ে দাঁড়াতে যাচ্ছে এই গরমে বাড়ির উদ্দেশে যাত্রা। ঈদের ছুটি শুরু হতে যাচ্ছে। আবেগ ও আনন্দের ঈদ কি আর দূরের শহরে কাটানো যায়? যেতে হবে তাই বাড়িতে। এদিকে প্রচণ্ড গরমের কারণে যাত্রাপথে কিছু ভোগান্তি হওয়া অস্বাভাবিক নয়।
প্রতি বছর নানা সমস্যা পাড়ি দিয়ে বাড়ি ফিরতে হয়। কারণ ঈদযাত্রায় ঘরমুখী মানুষের ঢল নামে রাস্তায়। ফলস্বরূপ তীব্র যানজট তৈরি হতে পারে। এমন অবস্থায় দিশেহারা বোধ করা স্বাভাবিক। গরমে ভ্রমণের আগে তাই বাড়তি সচেতনতা জরুরি। সেইসঙ্গে খেয়াল রাখতে হবে ব্যাগ গোছানোর সময়েও। যেন গরমের তীব্রতা উপেক্ষা করে আনন্দময় ঈদ কাটিয়ে আসতে পারেন। জেনে নিন গরমে ভ্রমণের সময় কী করবেন-
আবহাওয়ার খোঁজ
যেদিন যাত্রা করছেন সেদিনের আবহাওয়ার খোঁজ তো রাখবেনই, সেইসঙ্গে ছুটির দিনগুলো যে এলাকায় থাকবেন, সেসময় সেখানকার আবহাওয়া কেমন থাকবে তার অগ্রিম খবর নিন। যদি গরম কিছুটা কমার সম্ভাবনা থাকে তবে তেমন কোনো চিন্তার কারণ নেই। আর যদি তা না হয়, তবে সে অনুযায়ী পরিকল্পনা সাজাতে হবে।
আরামদায়ক পোশাক
ভ্রমণের সময় আরামদায়ক পোশাক পরুন। এই গরমে সুতির পোশাক হতে পারে সবচেয়ে আরামদায়ক। ভুলেও সিনথেটিকের কোনো পোশাক পরতে যাবেন না। এতে পুরো পথ অস্বস্তিতে ভুগবেন। এসময় হালকা রঙের পোশাক পরুন। এতে গরম কম অনুভূত হবে। সেইসঙ্গে ঈদের সময়টাতেও এ ধরনের পোশাকই বেছে নিন। এতে বেশি আরাম পাবেন।
সানগ্লাস নেবেন না?
সানগ্লাস তো আপনাকে নিতেই হবে। তবে অবশ্যই নন ব্র্যান্ডেড কোনো সানগ্লাস কিনবেন না। এতে চোখের ক্ষতি হয়। তাই দাম একটু বেশি হলেও ব্র্যান্ডেড সানগ্লাস কিনুন। এতে আপনার চোখ রোদের তীব্রতা থেকে রক্ষা পাবে। সঙ্গে রোদ থেকে বাঁচার জন্য ছাতা, ক্যাপ ও সানস্ক্রিন রাখতে ভুলবেন না।
ফার্স্ট এইড
ভাবছেন, ঈদের ছুটিতে বাড়িতে যাবো তাতে আবার ফাস্ট এইড বক্স টানাটানি কেন? কথায় আছে, সাবধানের মার নেই। তাই সতর্কতা হিসেবে এ ধরনের একটি বক্স সঙ্গে রাখুন। প্রয়োজনীয় ও জরুরি ওষুধ-পত্র রাখুন তাতে। কারণ হাতের কাছে সব সময় সব ওষুধ নাও থাকতে পারে। ফাস্ট এইড বক্স সঙ্গে রাখলে প্রয়োজনে কাজে দেবে।
যাত্রার আগে ভারী খাবার নয়
একে তো গরম, তার ওপর রোজা। তাই যাত্রার আগে সাহরি বা ইফতারে ভারী খাবার একদমই খাবেন না। এর বদলে হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন। সঙ্গে বিশুদ্ধ পানির বোতল রাখুন। যেকোনো সময় প্রয়োজন হতে পারে। পথেই যদি ইফতার বা সাহরি খেতে হয় তবে সেই ব্যবস্থা করেই বের হোন। কারণ পথের খাবার অস্বাস্থ্যকর হওয়ার ভয় বেশি থাকে।
রাতে ভ্রমণ
যদি সম্ভব হয় তবে রাতের বেলা ভ্রমণের চেষ্টা করুন। এসময় গরমের তীব্রতা কম থাকে। আপনার হ্যান্ডব্যাগে গামছা বা তোয়ালে রাখুন। গরমের কারণে বেশি ঘামলে এটি কাজে লাগবে। পা ঘেমে যাওয়ার সমস্যা থাকলে সুতির মোজা পরে বের হতে পারেন।
ঈদে ঘরমুখী মানুষের চাপে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। মনে রাখবেন, অন্যরা আপনার মতোই একবুক আবেগ নিয়ে বাড়ি ফিরছেন। তাই সবাই সবার প্রতি সহানুভূতিশীল হোন। কেবল নিজের দিকে নয়, যাত্রাপথে অন্যদের কোনো অসুবিধা হচ্ছে কি না, সেদিকেও খেয়াল রাখুন। সবার ঈদ যাত্রা সুন্দর হয়ে উঠুক।
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু

