এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:১১ ১ অক্টোবর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রতিযোগিতায় অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের সঙ্গে পাল্লা দিতে নতুন প্রজন্মের জেমিনি ৪ মডেলের ঘোষণা দিয়েছে গুগল। ‘আর্গন’ নামের নতুন মডেলটিকে গুগলের এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী এআই মডেল হিসেবে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
বুধবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে মডেলটির ঘোষণা দেওয়া হয়। গুগলের ভাষ্য, আর্গন আগের উন্নত ‘প্রো’ মডেলগুলোর তুলনায় আকারে বড়। জটিল কাজের জন্য এটি তৈরি করা হয়েছে। কোড লেখা ও সাইবার নিরাপত্তাসংক্রান্ত কয়েকটি পরীক্ষায় ওপেনএআইয়ের অ্যাস্ট্রা ও অ্যানথ্রপিকের ওপাস মডেলের সঙ্গে তুলনীয় ফল করেছে আর্গন।
তবে এখনই সাধারণ ব্যবহারকারীদের জন্য মডেলটি উন্মুক্ত করছে না গুগল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্বাচিত সাইবার নিরাপত্তা অংশীদারদের কাছে মডেলটি দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন এআই মডেল প্রকাশের আগে পরীক্ষামূলকভাবে ব্যবহারের স্বেচ্ছামূলক কার্যক্রমেও অংশ নিচ্ছে গুগল। তবে আর্গন কবে সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে সে বিষয়ে কোনো সময়সীমা জানানো হয়নি।
গুগলের প্রকাশিত তথ্য অনুযায়ী, শিল্প খাতে ব্যবহৃত কয়েকটি মানদণ্ডে আর্গন অ্যাস্ট্রা ও ওপাসের চেয়ে ভালো ফল করেছে। তবে সব পরীক্ষায় এগিয়ে নেই মডেলটি। বিশেষ করে কোডিং-সংক্রান্ত চারটি পরীক্ষার মধ্যে দুটিতে প্রতিদ্বন্দ্বী মডেলগুলোর পেছনে ছিল আর্গন।
বিজ্ঞাপন
এদিকে জেমিনি ৩.৫ প্রো প্রকাশের পরিকল্পনা বাতিল করেছে গুগল। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুন্দর পিচাই এর আগে জানিয়েছিলেন মডেলটি জুনে প্রকাশ করা হবে। পরে সেটি আর প্রকাশ করা হয়নি।
এই সময়ের মধ্যে গুগলের এআই গবেষণাগার ডিপমাইন্ডে বড় ধরনের পরিবর্তন এসেছে। ডিপমাইন্ডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ডেমিস হাসাবিস দায়িত্বে পরিবর্তন এনেছেন। পাশাপাশি জেমিনি মডেল উন্নয়নের সঙ্গে যুক্ত কয়েকজন শীর্ষ কর্মকর্তা প্রতিষ্ঠানটি ছেড়েছেন।
জেমিনি মডেল প্রকাশে কয়েক মাসের বিলম্বের মধ্যে অ্যানথ্রপিক ও ওপেনএআই তাদের শীর্ষ মডেলগুলোর নতুন সংস্করণ প্রকাশ করেছে। ফলে এআই উন্নয়নের প্রতিযোগিতায় গুগল পিছিয়ে পড়ছে এমন আলোচনা শুরু হয়। তবে গত জুলাইয়ে পিচাই এমন ধারণার বিরোধিতা করেছিলেন।
সাম্প্রতিক সময়ে গুগল জেমিনির অত্যাধুনিক সক্ষমতার পাশাপাশি প্রতিদ্বন্দ্বী মডেলগুলোর তুলনায় কম খরচে ব্যবহারের সুবিধার ওপরও বেশি গুরুত্ব দিচ্ছে।
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- বিপাকে অজয়-কাজল
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন


