এসব ওষুধ কী বাড়িতে রাখছেন, বিপদ ডেকে আনছেন?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:১৯ ৬ মার্চ ২০২১
ওমিপ্রাজোল গোত্রের ওষুধের ওপর আমরা নির্ভরশীল হয়ে পড়েছি। যখনই পেটে কোনোরকম অস্বস্তি লাগে, তখনই গ্যাস-অম্বলের এই ওষুধ খেয়ে নেই। এই হার সবরকম মাত্রা ছাড়িয়ে গেছে। এর কারণও রয়েছে। ওষুধটি অ্যাসিড বেরনোর পথ আটকে দেয়। ফলে আরাম পাওয়া যায়। কিন্তু এর অতিরিক্ত ব্যবহারের কুফলও রয়েছে।
ওমিপ্রাজোল গোত্রের ওষুধ ব্যবহারের হার গ্রাম থেকে শহরে বেশি। বিজ্ঞানীদের মতে, স্ট্রেস কম থাকা, কায়িক শ্রম করা ও ওজন কম থাকার কারণে গ্রামের মানুষের গ্যাস্ট্রিক শহুরে মানুষদের তুলনায় কম হয়। শহুরে মানুষও যদি জীবনযাপনের কিছু পরিবর্তন আনতে পারেন, তাহলে ওষুধের প্রয়োজনও অনেকটাই কমে যাবে।
গ্যাস-অম্বলের সমস্যায় আমরা খুঁজি চটজলদি সমাধান। ফলে এই জাতীয় ওষুধের অপব্যবহার শুরু হয়েছে। এর মাশুল গুনতে হচ্ছে আমাদের। শরীরে এর প্রভাবে নানা ক্ষতি হতে পারে বলে শঙ্কা চিকিৎসকদের।
কোন কোন ক্ষেত্রে এই ওষুধের অপব্যবহার হচ্ছে জেনে নেই-
* ব্যথার ওষুধে অম্বল হলেও ভরা পেটে দু'চার দিন খেলে কোনও সমস্যা হয় না। কিন্তু ব্যথার ওষুধের সঙ্গে গ্যাস্ট্রিক-অম্বলের ওষুধ খাওয়া এখন স্বভাবে দাঁড়িয়েছে। গ্যাস-অম্বলের প্রবণতা না থাকলে এই ওষুধ খাওয়া একেবারেই অপ্রয়োজনীয়।
* হঠাৎ অম্বলে সবচেয়ে ভালো কাজ করে লিকুইড জাতীয় ওষুধ। কিন্তু মানুষ খায় ট্যাবলেট-ক্যাপসুল। সেটি যতক্ষণে কাজ শুরু করে, ততক্ষণে পানিটানি খেলে এমনিতেই অ্যাসিডিটি কমে যায়।
* অধিকাংশ অ্যান্টিবায়োটিকের সঙ্গে এই ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না। তবুও বাড়তি সতর্কতায় আমরা এটা খেয়ে থাকি। কখনও কখনও চিকিৎসকরাও রোগীকে মানসিক আরাম দিতে এই ওষুধ দিয়ে থাকেন।
* গ্যাস-বদহজমের সঙ্গে অম্বল না থাকলে এর দরকার নেই। তাও ওষুধটি খাওয়ার চল হয়ে গেছে।
* আলসার বা রিফ্লাক্স কমাতে ৬-৮ সপ্তাহ ওমিপ্রাজোল গোত্রের ওষুধ খাওয়ার নিয়ম। কিন্তু শুরু করার পর অনেকেই বছরের পর বছর খেয়ে যান। কখনও খান জীবনভর।
* জীবনযাপনের অনিয়ম, খাবারে অনিয়ম, স্ট্রেস ইত্যাদি কারণে অনেকের অম্বল লেগে থাকে। তারা মূল সমস্যার সমাধান না করে এই ওষুধে নির্ভরশীল হয়ে যান।
গ্যাস্ট্রিক-অম্বলের ওষুধের মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে কি কি কুফল দেখা দিতে পারে তা জানা যাক-
* এই ওষুধ বেশি পরিমাণে খেলে অপুষ্টি, রক্তাল্পতা, ভিটামিন বি১২-র ঘাটতি হতে পারে।
* কম বয়সে ডিমেনসিয়া বা চিন্তাভাবনার অসঙ্গতির সমস্যা দেখা দিচ্ছে আজকাল।
* প্রকোপ বাড়ে অস্টিওপোরোসিস, ব্যথা-বেদনা ও হাড়গোড় ভাঙারও।
* নিয়মিত খেলে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ কমে ক্ষতিকর জীবাণু সৃষ্টি হতে পারে। ডায়রিয়ার প্রকোপ বাড়ে। শয্যাশায়ী বয়স্ক মানুষের নিউমোনিয়ার আশঙ্কা বাড়ে।
তাই গ্যাস্ট্রিক-অম্বলের ওষুধ বুঝেশুনে খাওয়া উচিত। চিকিৎসকের পরামর্শের বাইরে এটি গ্রহণ না করাই ভালো।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




