করোনাযোদ্ধারা সুস্থ থাকবেন যেভাবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৩৫ ৫ আগস্ট ২০২১
অতিমারিতে মানবসেবায় অনেকেই ঘণ্টার পর ঘণ্টা কাজ করে যাচ্ছেন। স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী, জরুরী সেবায় নিয়োজিত কর্মীরা ১২ ঘণ্টাও কাজ করে যাচ্ছেন। আর ডেলিভারিম্যানদের কষ্ট তো অনেকে বুঝতেই চান না। টানা কাজে ক্লান্তি জমে জমে তাদের শরীরও দুর্বল হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে কী করলে সুস্থ থাকবেন জেনে নিন-
করোনাযোদ্ধারা সুস্থ থাকবেন যেভাবে-
দীর্ঘ সময় কোভিড আক্রান্তদের পাশে থেকে সেবা দেওয়ার পর কিন্তু স্বাভাবিকভাবেই যিনি সেবা দিয়ে যাচ্ছেন, তিনি শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন। ১২ ঘণ্টা টানা কাজ করলে শরীরে এক্সারসাইজ করার মতো শক্তি থাকে না। বাড়ি ফিরেই খানিকটা বিশ্রাম নিতে না নিতেই আবার যোগ দিতে হয় কাজে। এর মাঝেও সময় বের করে শরীরচর্চা করার চেষ্টা করতে হবে। খেতে হবে সুষম পুষ্টিকর খাবার। নয়তো শরীর ভেঙে পড়তে পারে।
কাজের ফাঁকে ব্যায়াম
বাসার সামনে যদি হাঁটাহাঁটি করার কোনো উপায় না থাকে, তাহলে ছাদে যেতে পারেন। যদি তাও না পারেন, তা হলে কাজের জায়গায় গিয়ে লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন। বাজারে গেলে হেঁটে যান। গাড়িতে অফিস না গিয়ে সাইকেলে করে যেতে পারেন। এতে অনেকটাই ব্যায়াম হবে। ফোনে কথা বলার সময় হেঁটে হেঁটে কথা বলুন। দিনে যতো বেশি হাঁটবেন, ততো দীর্ঘদিন শরীরের অবস্থা ভালো থাকবে।
ছোট ছোট ব্যায়াম
কাজের চাপে যদি সময় নিয়ে এক্সারসাইজ করতে না পারেন তাহলে কাজের ফাঁকে ফাঁকে মিনি ওয়ার্কআউট করে নিন। ৫ মিনিট বা ১০ মিনিটের এক্সারসাইজ সেট রয়েছে ইউটিউবে। সেগুলো দেখে নিয়ম মেনে করুন।
যোগব্যায়াম
প্রতিদিন নিয়মিত যোগব্যায়াম বা ইয়োগা শারীরিক ও মানসিক ক্ষমতাকে সুস্থ রাখতে সাহায্য করে। এতে ওজন কমে, শরীরে রক্ত চলাচল বাড়ে, হৃদরোগের ঝুঁকিও কমে। শারীরিক সুস্থতার পাশাপাশি যোগব্যায়ামের গুরুত্বপূর্ন প্রভাব পড়ে মনের ওপর।
গবেষণায় দেখা গেছে, মানসিক চাপ, দুশ্চিন্তা ও আতঙ্ক নিয়ন্ত্রণে যোগব্যায়াম অত্যন্ত কার্যকর। নিয়মিত যোগব্যায়াম শ্বাসকষ্টের মতো সমস্যা অনেকটা রুখে দিতে পারে, যা এই করোনাকলে খুব দরকার। এছাড়া দীর্ঘ সময় কাজে চোখ, ঘাড়, কাঁধ, পিঠ এবং শরীরের বিভিন্ন অংশে যে ব্যথা হয়, সেগুলো থেকে মুক্তি দিতে পারে যোগব্যায়াম।
ছুটির দিনে ঘুম নয়
ছুটির দিন মানেই সারাদিন ঘুমানো নয়। এ দিনটাতে ভালো করে শরীরচর্চা করুন। কারণ, ১২ ঘণ্টা কাজ করার পর বাড়ি ফিরে প্রত্যেক দিন শরীরচর্চা করতে ইচ্ছে নাও হতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, সপ্তাহের ৪ দিন করতে পারলেও অনেক। কাজের মধ্যে ফাঁকে অল্প সময় ব্যায়াম করলে, ছুটির দিনে সেটা পুষিয়ে নিন। ভালো করে শরীরচর্চা করুন। এক্সারসাইজ করতে ইচ্ছে না হলে অন্য কিছু করুন, যেটা করতে উৎসাহ পাবেন।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

