করোনায় আক্রান্তরা যা খাবেন, যা খাবেন না
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩৬ ২৬ এপ্রিল ২০২১
নিত্য বেড়ে চলেছে কোভিড সংক্রমণ। অথচ এই রোগের কোনও ওষুধ নেই। তাই খাওয়াদাওয়ার দিকে নজর দেওয়াই একমাত্র উপায়। বাড়াতে হবে রোগ প্রতিরোধক ক্ষমতা। কী খাবেন আর কোন খাবারগুলো এড়িয়ে চলবেন দেখে নিন-
উপসর্গ অনুযায়ী ডায়েট
কোভিডের নানা রকম উপসর্গ। একেকজনের ক্ষেত্রে একেকরকম। কারও জ্বর, কাশি। কারও আবার পেটের সমস্যা, র্যাশ। তাই নিজের প্রয়োজন বুঝে ডায়েট ঠিক করতে হবে। যাঁদের পেটের সমস্যা হচ্ছে, তাঁদের লেবু, ভিনিগারের মতো খাবার চলবে না। আবার শুধু জ্বর হলে লেবুর রস ডালের সঙ্গে মেখে খেতে পারেন।
পুষ্টির পাশাপাশি চাই ক্যালরিও
কোভিডের পর সম্পূর্ণ সুস্থ হতে চাই পুষ্টিকর খাবার। ফলমূল-শাক-সবজি বেশি করে খেতে হবে। এমন খাবার যাতে ভিটামিন এ, সি, ডি, এবং জিঙ্ক রয়েছে, সেগুলো খান। তবে কোভিড যেহেতু মূলত ভাইরাল জ্বর বা ফ্লুর মতোই রোগ, তাই শরীরে জোর আনতে চাই ক্যালরিও। দই-ফল দিয়ে স্মুদি বানাতে পারেন, গ্রিক ইয়োগার্ট খেতে পারেন। বাদাম দিয়ে তৈরি মাখনেও প্রচুর পরিমাণে 'গুড ফ্যাট' আছে। খেতে পারেন ওট্সের সঙ্গে।
প্রচুর পরিমাণে পানীয়
পানি খাওয়া অত্যন্ত জরুরি। বিশেষে করে যদি পেটের সমস্যায় ভুগেন, তাহলে শরীর থেকে প্রচুর পানি বেরিয়ে যাচ্ছে। তাই এটি ছাড়া আদা-মধু দিয়ে চা, চিকেন স্যুপ বা ব্রথ, ফলের রস, ডাবের পানি খেতে পারেন। খুব বাড়াবাড়ি হলে ইলেকট্রোলাইট পানিও খেতে হবে মাঝে মাঝে।
কম মশলা দেওয়া খাবার
এই সময় অনেকের স্বাদ-গন্ধ চলে যায়। ঢোক গিলতে অসুবিধা হয়। তাই তেল-মশলা-ঝাল ছাড়া খাবার খাওয়াই ভালো। খুব কষ্ট হলে সেদ্ধ খাবার করতে হবে। খেয়াল রাখবেন, রান্না যেন পরিচ্ছন্ন পরিবেশে হয়।
ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ নয়
অনেকেই এখন ভিটামিন সি এবং জিঙ্কের ওষুধ খান। তবে কোভিড হলে, কোন ওষুধ খাওয়া প্রয়োজন, অবশ্যই একবার ডাক্তারের সঙ্গে আলোচনা করে নেবেন।
রোগ-প্রতিরোধক ক্ষমতা বাড়াতে
আদা, মধু, তুলসিপাতা, লবঙ্গ, দারুচিনি, তালমিছরি, তেজপাতা, গোলমরিচ ফুটিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। গলাব্যাথা হলে এটি খেলে উপকার পাবেন। বেশি পরিমাণে বানিয়ে ফ্রিজ রেখে দিতে পারেন। প্রয়োজনমতো বের করে গরম করে খান। ভেষজ চা, আমলকির রস, হলুদ দিয়ে চা, হলুদ দিয়ে দুধের মতো খাবার খান নিয়মিত। এতে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সাহায্য করবে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

