করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগ শুরু
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৩৮ ২৮ ডিসেম্বর ২০২১
করোনা সংক্রমণ প্রতিরোধে ট্রায়াল ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে আনুষ্ঠানিকভাবে দেশে শুরু হয়েছে বুস্টার ডোজ টিকা প্রয়োগ। রাজধানীসহ সারাদেশের কিছু হাসপাতালে স্বল্প পরিসরে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।
তিনি বলেন, বুস্টার ডোজ দিতে সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে চিঠি পাঠানো হয়েছে। যারা পারবে, আজ থেকেই বুস্টার ডোজ দেবে। যাদের প্রস্তুতি নেই, তারা কাল বা পরশু থেকে দেবে।
শামসুল হক বলেন, শুরুতে ৬০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। আগে থেকে রেজিস্ট্রেশন করা নির্দিষ্ট নম্বরে এসএমএস পাঠানো হবে। এসএমএস ছাড়া কাউকে টিকা দেওয়া হবে না। এসএমএস পাওয়া ব্যক্তিরা কার্ড নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে টিকা নেবেন।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, রাজধানীর কয়েকটি হাসপাতালে মঙ্গলবার সকাল ১০টা থেকে বুস্টার ডোজ টিকা কার্যক্রম শুরু হয়েছে। নিয়মিত টিকাদান কর্মসূচির প্রতি ৫ জনে ১ জন পাবেন বুস্টার ডোজের এসএমএস।
রাজধানীর হাসপাতালগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ), কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক), শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট হাসপাতাল, শ্যামলী ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল, কুয়েত-মৈত্রী হাসপাতাল এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল।
অধিদফতর জানিয়েছে, শুরুতে অগ্রাধিকার ভিত্তিতে বুস্টার ডোজ পাচ্ছেন সম্মুখসারির যোদ্ধা-চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্করা। আগের দুই ডোজ যে কেন্দ্র থেকে দেওয়া হয়েছে, ওই কেন্দ্র থেকেই বুস্টার ডোজ দেওয়ার জন্য এসএমএস পাঠানো হবে। এজন্য নতুন করে নিবন্ধন করার প্রয়োজন নেই।
এর আগে সোমবার (২৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিঞা জানান, করোনা টিকার তৃতীয় বা বুস্টার ডোজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) থেকে দেওয়া শুরু হবে। রাজধানীতে বসবাসকারী ৬০ বছরের বেশি ও করোনার সম্মুখসারির যোদ্ধারা প্রথমে বুস্টার ডোজ পাবেন। যারা বুস্টার ডোজ পাওয়ার যোগ্য, তাদের মোবাইল ফোনে এসএমএস চলে যাবে।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর জানান, যে আগে যে কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেই কেন্দ্র থেকেই বুস্টার ডোজ পাবেন। যারা নিবন্ধন করে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন, তাদের সব তথ্য আমাদের কাছে রয়েছে। যারা অন্তত ৬ মাস আগে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ নিয়েছেন, তাদের কাছে আজ এসএমএস যাবে। যে কেন্দ্র থেকে আগে টিকা নিয়েছেন, সেই কেন্দ্র থেকেই এসএমএস যাবে। যিনি এসএমএস পাবেন, তিনি টিকা পাবেন। টেক্সট মেসেজ আজ থেকেই পাঠানো হবে।
এর আগে গত ১৯ ডিসেম্বর করোনার নতুন ধরন ওমিক্রন রোধে ১৭ জন প্রবীণ নাগরিককে দিয়ে শুরু হয় বুস্টার ডোজ কার্যক্রম। প্রথম ব্যক্তি হিসেবে বুস্টার ডোজ নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

