কোভিড চিকিৎসায় বাধা হয়ে দাঁড়াচ্ছে তলপেটের মেদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২৯ ১০ মে ২০২১
মধুমেহ, উচ্চরক্তচাপ, হৃদরোগ ছিল আগেই। এখন কোভিডে কো মর্বিডিটির তালিকার প্রথম দিকে স্থুলতা বা ওবেসিটি। চিকিৎসকদের মত, করোনার দ্বিতীয় তরঙ্গে সুস্থতার পথে স্থুলতা বড় চ্যালেঞ্জ। বয়স ও উচ্চতার তুলনায় ওজন বেশি, এমন রোগীদের সুস্থ হতেও অনেক সময় লাগছে। প্রয়োজন পড়ছে অতিরিক্ত ভেন্টিলেশন প্রেসারের।
দ্বিতীয় তরঙ্গে তরুণরাও অনেক বেশি হারে আক্রান্ত হচ্ছেন করোনায়। এর অন্যতম কারণ স্থুলতা । চিকিৎসকদের অভিমত, গত এক বছরে ক্রমাগত বাড়ি থেকে কাজ করার ফলে তরুণদের ওজন বেড়ে গিয়েছে । নব্য স্বাভাবিক জীবনযাত্রায় মানিয়ে নিতে গিয়ে তাঁরা হারিয়েছেন ফিটনেস ।
স্থুলতার মধ্যে সবচেয়ে প্রতিবন্ধকতা তৈরি করছে পেটের মেদ। বিশেষ করে তলপেটে অতিরিক্ত চর্বি সুস্থতার পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। সমীক্ষায় দেখা যাচ্ছে, সুষম বিএমআই বা বডি মাস ইনডেক্স থাকলেও অনেকেরই পেটে অতিরিক্ত চর্বি জমে রয়েছে। তাঁরা কিন্তু সুস্থ হতে বেশি সময় নিচ্ছেন।
তরুণ প্রজন্মের জন্য চিকিৎসকদের সাবধান বাণী, এখনও সময় আছে। দেশে তৃতীয় তরঙ্গ আছড়ে পড়ার আগেই নিজেদের ওজন কমান। একে ওয়ার্ক ফ্রম হোমের জন্য একটানা বসে কাজ, তার উপর বাড়ি থেকে বের হওয়ার সুযোগ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় কায়িক শ্রমও কমে গিয়েছে।
ফলে তরুণ প্রজন্ম অনেকটাই ওবেসিটির শিকার হয়ে পড়েছে। তাদের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করতে গিয়েও সমস্যা দেখা দিচ্ছে। অক্সিজেনের মাত্রা বাড়ানোর জন্য প্রোনিং-এর মতো গুরুত্বপূর্ণ শারীরিক অবস্থান তাঁদের দিয়ে করানো যাচ্ছে না। এমনকি অনেক সময় স্থুল রোগীদের জন্য মাপসই অক্সিজেন মাস্কও মিলছে না।
অনেক ক্ষেত্রেই দেখা যায়, স্থুলকায়রা রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না। ডাক্তারি পরিভাষায় এর নাম 'স্লিপ অ্যাপনি'। এর ফলে তাঁদের ক্ষেত্রে অক্সিজেনের অভাব অনেক বেশি প্রকট হয়ে পড়ে।
অতিমারির মোকাবিলায় টিকা নেওয়ার পাশাপাশি নিয়মিত শরীরচর্চাও গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে সুষম ডায়েটের দিকেও নজর রাখতে হবে। দেরি না করে এখন থেকেই শরীরচর্চার জন্য দৈনিক সময় বরাদ্দ করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

