ঢাকা, ২৩ মার্চ সোমবার, ২০২৬ || ৮ চৈত্র ১৪৩২
good-food
২৩৯

খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৫ ২৮ নভেম্বর ২০২৫  

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

তিনি জানিয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের নিয়মিত খোঁজখবর রাখছেন এবং তার চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

শুক্রবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে।”

তিনি আরও বলেন, “প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।”

খালেদা জিয়ার সুস্থতাকে দেশের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে ইউনূস বলেন, “গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা।”

“তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ,” যোগ করেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয় নিয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর