ঢাকা, ০১ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৬ || ১৭ ভাদ্র ১৪৩৩
good-food
২৬৬

খালেদা জিয়া সিসিইউতে ভর্তি 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫২ ৩ মে ২০২১  

শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানান,
সোমবার বিকেলে খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।

ডা. জাহিদ হোসেন বলেন, ম্যাডামকে সিসিইউতে নেওয়া হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। এব্যাপারে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ সময় তার বাসভবন ফিরোজায় আরও ৮ জন ব্যক্তিগত স্টাফ করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় খালেদা জিয়ার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর