টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৩৫ ১৬ মার্চ ২০২৬
ঈদুল ফিতর উপলক্ষে আগামী কাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। সে হিসেবে সোমবার শেষ কর্মদিবস পার করছেন সরকারি চাকরিজীবীরা। অফিস শেষ করেই নাড়ির টানে বহু মানুষ বাড়ির পথে রওনা হবেন।
অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল ফিতরের ছুটি ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়।
বিএনপি নেতৃত্বাধীন গঠিত সরকার পূর্বঘোষিত ছুটির সঙ্গে আরও এক দিন ১৮ মার্চ ছুটি ঘোষণা করে ৮ মার্চ প্রজ্ঞাপন জারি করে। ১৮ মার্চের আগের দিন অর্থাৎ ১৭ মার্চ পবিত্র শবেকদর। পূর্বের সিদ্ধান্তে এদিন ছুটি নির্ধারিত ছিল। ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা হওয়ায় ১৭ মার্চও এই ছুটির সঙ্গে মিশে গেছে। ফলে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিন ছুটি ভোগ করার সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
সোমবার সচিবালয়ে দেখা যায়, দুপুর ১২টার পর থেকেই অনেকে বাড়ির গন্তব্যে যাত্রা শুরু করেছেন। ৬ নম্বর ভবনে থাকা মন্ত্রণালয়ের একজন কর্মচারী বলেন, “বাড়ি নেত্রোকোণা। আগেভাগে যেতে পারলে ঝামেলা কম হবে। ৪ মাস হলো বাড়ি যাইনি। দ্রুত বাড়ি পৌঁছাতে একটু আগেই বের হয়েছি অফিস থেকে।”
তিনি বলেন, “সবাই বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমি একটু আগে বের হয়েছি। অনেকে কাল বা পরশু যাবেন। কেউ আবার পুরো পরিবার নিয়ে ঢাকাতেই থাকেন। তারা হয়তো নাও যেতে পারেন।”
মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেন, “যেসব দপ্তরে কাজের চাপ একটু কম তারা নিজেদের মধ্যে সমন্বয় করে দুপুরেই চলে যাচ্ছেন। বিশেষ করে যাদের বাড়ি ঢাকা থেকে দূরবর্তী জেলায়, তাদের ক্ষেত্রে এমনটা দেখা যায়। সংখ্যাটা হয়তো খুব বেশি নয়। অফিস সময় শেষ হওয়ার আগেই চলে যাওয়াটা বিধিসম্মত নয়।”
তবে ঊর্ধ্বতনের যদি সম্মতি থাকে সে ক্ষেত্রে তো সমস্যা হওয়ার কথা নয়-যোগ কের ওই কর্মকর্তা।
তিনি বলেন, “বিশেষায়িত কিছু ক্ষেত্রে সবাই হয়তো ছুটিতে যেতেন পারবেন না। পর্যায়ক্রমে ছুটি ভোগ করতে হবে। জরুরি অনেক মিটিং হয়। কেবিনেটও হতে পারে।”
সে ক্ষেত্রে ছুটির বিষয়টি রোস্টার ডিউটিতে যেতে পারে- যোগ করেন তিনি।
৮ মার্চ জারি করা নির্বাহী আদেশে ছুটির নির্দেশনায় দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং কিছু বেসরকারি অফিস বন্ধ থাকলেও জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এই ছুটির আওতামুক্ত থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ঈদের ছুটিতে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট ও ডাক সেবার মতো জরুরি বিষয়গুলো যথারীতি চালু থাকবে।
হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবার সঙ্গে জড়িত চিকিৎসক এবং কর্মীরা ঈদের এই টানা ছুটিতেও কর্মস্থলে নিয়োজিত থাকবেন। এছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন এবং অন্যান্য জরুরি পণ্য পরিবহনে কোনো বাধা থাকবে না।
ব্যাংক, আদালত ও বিশেষায়িত অফিস বা প্রাইভেট প্রতিষ্ঠান নিজ নিজ নির্দেশনার আলোকে ছুটি ও দাপ্তরিক চলবে বলে সরকারি নির্দেশনাপত্রে বলা হয়েছে।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










