তিতা করলায় চাষির মুখে মিষ্টি হাসি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৪৮ ১৭ জুলাই ২০২০
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের পাদদেশে জামতলা এলাকায় তিতা করলার চাষ বেড়েছে। পাহাড়ের ঢাল এবং সমতল ভূমিতে করলা সংগ্রহ করে চাষিরা মাচার পাশে স্তূপ করে রেখেছেন। কয়েকজন শ্রমিক তা বাজারে নেয়ার জন্য ঝুড়িতে সাজিয়ে নিচ্ছেন।
লালমাই পাহাড়ে এরকম করলার চাষ করতে দেখা যায় অনেক কৃষককে। প্রথম দেখায় সবুজ পাতায় ছেয়ে যাওয়া মাচায় যে কারো চোখ আটকে যায়। এবার ফলন ভালো হওয়ায় কৃষকরা অনেক খুশি।
তিতকুটে স্বাদের করলা এখন কুমিল্লার চাষিদের মুখে মিষ্টি হাসি এনে দিয়েছে। এ জেলার উৎপাদিত সবজিটি এখন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হওয়ায় লাভের মুখ দেখছেন তারা।
বেশ কয়েক বছর আগে এ জেলার লালমাই পাহাড়ের পাদদেশে চাষিরা করলা চাষে উৎসাহিত হন। তা চাষ করে স্থানীয় বিভিন্ন হাটবাজারে বিক্রি করে ভালো লাভের মুখ দেখছেন তারা।
কুমিল্লার বিভিন্ন এলাকার চাষিরা নিজেদের উৎপাদিত করলা নিয়ে চলে আসেন নিমসার বাজারে। পরে ক্রেতারা তাদের নিকট বিভিন্ন দামে তা ক্রয় করে মিনি ট্রাকযোগে সকাল ১০টার মধ্যেই রওয়ানা হয়ে যান নিজ গন্তব্যে।
বর্তমানে প্রতিমণ করলা হাজার টাকা থেকে ১২শ’ টাকায় বিক্রি করছেন চাষিরা। কুমিল্লার নিমসার বাজারে এসে ঢাকার কাওরান বাজারের কামাল হোসেন নামের এক সবজি ব্যবসায়ীর সঙ্গে কথা হলো।
তিনি জানান, কুমিল্লার করলার গুণগত মান উন্নত। এখান থেকে তা কিনে লাভ ভালো হয়। তাই বেশ কয়েক বছর ধরে এখানকার করলা রাজধানীর কাওরান বাজারে সরবরাহ করছি।
লালমাইয়ের চাষি আমিরুল বলেন, গত কয়েক বছর করলা চাষ করে সফলতার মুখ দেখছি।
বাজারের ক্রেতা বিক্রেতারা জানান, প্রতিদিন নিমসার হতে প্রায় ১শ’ থেকে ১৫০ টন করলা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয়ে থাকে।
জামতলার কৃষক মোকাররম আলী বলেন, ১৫ বছর ধরে এ সবজি চাষ করি আমি। করলা চাষ করে ভালো লাভ হয়েছে।
বাজারে করলা নিয়ে যাবেন-তাই তাড়াহুড়োর মধ্যে তিনি জানালেন, ৩৬ শতক জমিতে করলা চাষ করতে ৩০ হাজার টাকা ব্যয় হয়েছে। এ জমি থেকে ৬০-৭০ হাজার টাকার সেটা বিক্রি করতে পারব। পাইকারি ৩৫-৪০ টাকায় বেচি। যা খুচরা বাজারে ৫০-৬০ টাকায় কিনছে সবাই। ৎ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষি কর্মকর্তা আইউব মাহমুদ বলেন, সদর দক্ষিণের লালমাই পাহাড় এলাকার ৯০ হেক্টর জমিতে করলার চাষ হচ্ছে। যেখানে পানি জমে না এমন উঁচু-মাঝারি জমির দোআঁশ মাটিতে এর ফলন বাম্পার হয়। কৃষি বিভাগ সার ও কীটনাশক প্রয়োগে কৃষকদের পরামর্শ দিয়ে আসছে।
- `সিনেমা আমার পেশা, লাইফস্টাইল নয়`
নিজ জমিতে চাষ করতেন নানা পাটেকর - চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - নীরব ঘাতক ডায়াবেটিস: যেভাবে প্রতিরোধ করবেন
- মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পাচ্ছেন কে?
- গঙ্গা পানি চুক্তি ‘ত্রুটিপূর্ণ’, হালনাগাদ জরুরি
- রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই
- দুর্গোৎসব শুরু ১৬ অক্টোবর: উৎসবে নতুন মাত্রা বাড়তি ছুটি
- নতুন ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি বিমানের
- অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
- প্রতিদিন হাততালি দিলে যে ৫ উপকার মিলবে
- পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
- ২০২৭ সালে চতুর্থ-ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী
- আর্জেন্টিনার জার্সিতে মেসি অধ্যায়ের সমাপ্তি
- ডেঙ্গু: এডিস মশা সম্পর্কে যেসব তথ্য জানা জরুরি
- যেসব কারণে হঠাৎ ওজন বেড়ে যায়
- ভুট্টার পুষ্টিগুণ জানলে অবাক হবেন
- ১৭০০ ফুট উচ্চতায় সাজেক ভ্যালির মসজিদে মুগ্ধ পর্যটক
- সালমান শাহ হত্যা: খলনায়ক ডনের জামিন নাকচ
- ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী
- চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- এলপিজির দামে বড় লাফ
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- শায়েস্তা খানের আমলে সত্যিই কি টাকায় ৮ মণ চাল পাওয়া যেত?
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- এলপিজির দামে বড় লাফ
- যেসব কারণে হঠাৎ ওজন বেড়ে যায়
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- সালমান শাহ হত্যা: খলনায়ক ডনের জামিন নাকচ
- আর্জেন্টিনার জার্সিতে মেসি অধ্যায়ের সমাপ্তি
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

