ভারতের ওপরে ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২১ ৩০ জুলাই ২০২৫
ভারতের ওপরে ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করার ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৩০ জুলাই) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ’ সোশালে এক পোস্টে তিনি লিখেছেন, ১ আগস্ট থেকে ভারত থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যের ওপরে ২৫ শতাংশ করে শুল্ক নেয়া হবে।
ট্রাম্প লেখেন, যদি রাশিয়ার কাছ থেকে শক্তি এবং সামরিক সরঞ্জাম কেনে, তা হলে জরিমানা দিতে হবে ভারতকে। মনে রাখতে হবে, যদিও ভারত আমাদের বন্ধু, তবে অনেক বছর ধরে আমরা খুব কমই বাণিজ্য করেছি তাদের সঙ্গে। কারণ দেশটির শুল্ক হার খুবই বেশি–বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ।
তিনি লেখেন, ভারতে কঠোরতম ও আপত্তিকর অর্থ-বহির্ভূত বাণিজ্য প্রতিবন্ধকতা চালু রয়েছে। একই সঙ্গে তারা রাশিয়ার কাছ থেকে বড় পরিমাণে সামরিক সরঞ্জাম কিনে থাকে। এমন একটা সময়ে, যখন সবাই চাইছে যে রাশিয়া ইউক্রেনে গণহত্যা বন্ধ করুক, তখন রাশিয়ার কাছ থেকে শক্তি কেনার ব্যাপারে চীনের সঙ্গেই সব থেকে বড় আমদানিকারক হয়ে উঠেছে ভারত।
ভারত আর যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে। নরেন্দ্র মোদীর সাম্প্রতিক আমেরিকা সফরের সময়ে ঘোষণা করা হয়েছিল যে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার পথে। তবে পাঁচ দফায় আলোচনা চালিয়েও এখনো বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়নি। আগস্টের শেষে মার্কিন কর্মকর্তাদের দিল্লিতে এসে ষষ্ঠ দফার আলোচনায় বসার কথা আছে।
সংবাদ সংস্থা রয়টার্স ভারতীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে জানাচ্ছে, ট্রাম্প ১ আগস্ট থেকে আরোপিত হতে চলা যে শুল্ক হারের কথা ঘোষণা করেছেন, সেটা সম্ভবত অস্থায়ী। কারণ দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এখনো চলমান রয়েছে।
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে