যে কারণে ফুটবল ম্যাচ হয় ৯০ মিনিটের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:১৮ ৩০ জুলাই ২০২৫
ফুটবল ম্যাচের সময়সীমা ৯০ মিনিট কেন? এর কোনো সোজাসাপ্টা উত্তর নেই। এই নির্দিষ্ট সময়ের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাননি ইতিহাসবিদরা। ফুটবলের নিয়মকানুন ডারউইনের বিবর্তন তত্ত্বের মতো করে ধাপে ধাপে তৈরি হয়নি। এর পেছনের গল্পটি বেশ কৌতূহলপূর্ণ এবং অনুমাননির্ভর।
ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) প্রথম মহাসচিব এবেনেজার কব মর্লি ১৮৬৩ সালের ৫ ডিসেম্বর ফুটবলের প্রথম স্বীকৃত নিয়মকানুন প্রকাশ করেন। কিন্তু অবাক করা বিষয় হলো, তাতে ম্যাচের সময়সীমা বা একটি দলে কতজন খেলোয়াড় থাকবে, সে সম্পর্কে কোনো উল্লেখ ছিল না। ১৮৫০ ও ১৮৬০-এর দশকে ইংল্যান্ডের শেফিল্ড ছিল ফুটবলের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশ্বের প্রাচীনতম ক্লাব শেফিল্ড এফসি গঠিত হয় ১৮৫৭ সালের ২৪ অক্টোবর।
এই ক্লাব এক বছর পরই 'শেফিল্ড রুলস' নামে কিছু নিয়মকানুন প্রকাশ করে। কিন্তু সেখানেও ম্যাচের সময়সীমা বা খেলোয়াড়ের সংখ্যা নিয়ে কোনো নির্দিষ্ট নির্দেশনা ছিল না। ফুটবল ইতিহাসবিদ অ্যাড্রিয়ান হার্ভি তার গবেষণাগ্রন্থ 'ফুটবল: দ্য ফার্স্ট হানড্রেড ইয়ারস'-এ লিখেছেন, ১৮৫০-এর দশকের শেষ দিকে শেফিল্ডের ম্যাচগুলোতে প্রতি দলে ২০ জন করে খেলোয়াড় থাকতো। খেলা চলত দুই ঘণ্টা পর্যন্ত।
হার্ভির ভাষ্যমতে, ১৮৬২ সালের দিকেও ম্যাচের সময়সীমা নিয়ে কোনো নির্দিষ্ট নিয়ম ছিল না। কোথাও এক ঘণ্টা, কোথাও তিন ঘণ্টা পর্যন্ত চলেছে। সেসময় শেফিল্ড শহরে প্রায় ১৫টির মতো ফুটবল ক্লাব ছিল। তারা মর্লি বা এফএ-এর নিয়মের চেয়ে 'শেফিল্ড রুলস'ই বেশি অনুসরণ করত।
ইতিহাসে প্রথম ৯০ মিনিটের ফুটবল ম্যাচের খোঁজ পাওয়া যায় ১৮৬৬ সালের ৩১ মার্চ। লন্ডনের ব্যাটারসি পার্কে শেফিল্ড এফসি-এর বিপক্ষে সেই ম্যাচে খেলেছিল লন্ডনের ক্লাবগুলোর সম্মিলিত দল। অ্যাড্রিয়ান হার্ভির বইয়ে উল্লেখ আছে, সেসময় ৯০ মিনিটে খেলা হওয়াটা যতটা না আলোচিত ছিল, লন্ডনের দর্শক ও খেলোয়াড়েরা তার চেয়েও বেশি মজা পেয়েছিলেন শেফিল্ডের খেলোয়াড়দের হাওয়ায় বল তোলার কৌশল দেখে।
শেফিল্ড এফসি-এর ওয়েবসাইট বলছে, ওই খেলা দেখে লন্ডনের দর্শক আর খেলোয়াড় হাসতে হাসতে গড়াগড়ি খেয়েছেন। ইতিহাসবিদরা মনে করেন, সম্ভবত শেফিল্ড থেকে লন্ডনে ট্রেন যাওয়া-আসার সময় মাথায় রেখেই ওই ম্যাচের সময়সীমা নির্ধারিত হয়েছিল। এরপর থেকেই এই ৯০ মিনিটের রীতি জনপ্রিয় হয়ে ওঠে।
১৮৭১ সালে এফএ কাপের প্রথম নিয়মেও তাই লেখা হয়, প্রতিটি ম্যাচের সময় হবে দেড় ঘণ্টা। তবে যারা মনে করেন, ৯০ মিনিটের এই সময়সীমা নিছকই কাকতালীয় নয়, তাদের জন্য ইংরেজ ইতিহাসবিদ ও গবেষক পিটার সেডন তার 'ফুটবল টক: দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফোকলোর অব দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট গেম' বইয়ে একটি ব্যাখ্যা দিয়েছেন।
তিনি বলেছেন, ফুটবল ম্যাচের এই সময়সীমা সংখ্যার প্রতি এক ঐতিহাসিক আসক্তি থেকে এসেছে। যার শিকড় মধ্যযুগ পর্যন্ত বিস্তৃত। মধ্যযুগ থেকেই সময়কে ৬০ মিনিটে ভাগ করে রাখার যে ধারা, তা থেকেই হয়তো এই ৯০ মিনিট এসেছে।
সেডনের মতে, আজকাল যেমন ১০০-কে একটা পূর্ণাঙ্গ সংখ্যা মনে করা হয়, ৬০০ বছর আগে সেরকম ভাবা হতো '৬০' সংখ্যাটিকে। এমনকি তিনি টেনিসের অদ্ভুত স্কোরিং সিস্টেমের (১৫, ৩০, ৪০, গেম অর্থাৎ ৬০) ভিত্তিও খুঁজে পেয়েছেন সেখানেই। তার মতে, টেনিসের ৪০ আসলে ছিল ৪৫, পরে তা '৪০' করা হয়। সেটাও এক অদ্ভুত কারণে: 'ফর্টি ফাইভ' বলতে বেশি সময় লাগে, 'ফর্টি' বলতে কম।
সেডন বলছেন, ১৫ মিনিটের ভাগ বা তার গুণিতকগুলোকে ঐতিহাসিকভাবে সব সময় 'গোছানো' মনে করা হয়েছে।" তার এই যুক্তি একটি ফুটবল ম্যাচের সময় ৯০ মিনিট হওয়াটাকে বেশ যৌক্তিক করে তোলে। কোচরাও তো খেলোয়াড়দের প্রায়ই বলেন, ম্যাচের প্রথম ১৫ মিনিটে রক্ষণ সামলাতে। মধ্যবিরতিও হয় ১৫ মিনিটের। ধারাভাষ্যকাররা যেমন উত্তেজনা বাড়াতে বলেন, ম্যাচের শেষ ১৫ মিনিট চলছে।
বিখ্যাত ফরাসি কোচ আর্সেন ওয়েঙ্গারও বলতেন, একজন কোচের দৃষ্টিকোণ থেকে, চ্যাম্পিয়নস লিগ ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো শেষ ১০ থেকে ১৫ মিনিট।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















