ফুসফুসের ওপর কী প্রভাব ফেলে ওমিক্রন?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:২৪ ৩ জানুয়ারি ২০২২
একে ডেল্টায় রক্ষে ছিল না। এই তো সেই দিন ডেল্টার দাপটে একেবারে দুঃসহ অবস্থা ছিল ভারতে। সেই রেশ সবে কাটিয়ে উঠেছি আমরা। কয়েক মাস আগে থেকেই আবার শুরু হয়েছিল কোভিডবিধি মেনে মোটের উপর স্বাভাবিক পথ চলা। তবে তারমধ্যেই নভম্বরের শেষে উড়ে এল ওমিক্রনের খবর। প্রথমে তেমন পাত্তা না দিলেও কিছুদিনের মধ্যেই বিশেষজ্ঞরা বুঝে গেলেন এই ভাইরাসকে আটকে রাখা খুবই কঠিন। কারণ এই ভাইরাস অত্যন্ত সংক্রামক। বাংলাদেশেও লাফিয়ে বাড়ছে কোভিড ও ওমিক্রন আক্রান্তের সংখ্যা। তাই এবার বর্ষবরণে সতর্ক করছেন চিকিৎসকরা।
কেন ওমিক্রন চিন্তার?
এই প্রসঙ্গে আমরি হাসপাতালের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা: রুদ্রজিৎ পাল বলেন, এই ভাইরাসকে নিয়ে প্রচুর গবেষণা চলছে। এক্ষেত্রে জানা যাচ্ছে, এই ভাইরাসের স্পাইক প্রোটিনে ঘটেছে মিউটেশন। স্পাইক প্রোটিনে এই বদলের ফলে ওমিক্রন হয়ে উঠেছে অত্যন্ত সংক্রামক। অর্থাৎ একটি মানুষ থেকে অপর মানুষে এই ভাইরাস ভীষণ দ্রুত পৌঁছে যেতে পারে। ফলে একবার কোনও ব্যক্তি আক্রান্ত হলে অন্যরাও এই সমস্যায় পড়তে পারেন। তাই নিতে বলা হচ্ছে সাবধানতা।
এই রোগে ফুসফুসে কি প্রভাব পড়ে?
ডা: পাল জানান, এতদিন পর্যন্ত যতদূর জানা যাচ্ছে, এই ভাইরাস খুব সংক্রামক হলেও রোগ তেমন গুরতর দিকে এগয় না। এমনকী দক্ষিণ আফ্রিকার কেসেও এই বিষয়টিই সামনে উঠে এসেছে। বেশিরভাগ ক্ষেত্রেই থাকে করোনার মৃদু উপসর্গ।
তবে কি ফুসফুসের কোনও সমস্যা হওয়ার আশঙ্কা নেই?
ডা: পাল বলেন, না, এভাবে বলা যাবে না। করোনা হল রেসপিরেটরি ভাইরাস। অর্থাৎ মানুষ এই রোগে আক্রান্ত হলে সমস্যা দেখা দিতে পারে শ্বসনতন্ত্রে। ওমিক্রনও কোভিড ১৯-এরই রূপ। ফলে এর থেকেও ফুসফুস আক্রান্ত হতে পারে। তখন শ্বাসকষ্ট দেখা দিতে পারে, কমতে পারে শরীরে অক্সিজেনের মাত্রা।
এক্ষেত্রেও কি হতে পারে নিউমোনিয়া?
ডা: পালের কথায়, নিউমোনিয়া (Pneumonia) হল ফুসফুসের মারাত্মক সংক্রমণ। তাও ব্যাকটেরিয়াল নিউমোনিয়া আমাদের দুটি ফুসফুসের মধ্যে একটিকে আক্রান্ত করে। কিন্তু ভাইরাস সংক্রমণের কারণে নিউমোনিয়া হওয়া খুবই খারাপ। এক্ষেত্রে দুটি ফুসফুসেই সমস্যা ছড়িয়ে যায়। রোগীর অবস্থার দ্রুত অবনতি হয়। কোভিড নিউমোনিয়ার ক্ষেত্রেও ঘটেছে এই সমস্যাই। তাই এত মানুষ প্রাণ হারিয়েছেন। আর ওমিক্রন কোভিড ভাইরাস হওয়ায় এই ঘটনা ওমিক্রন আক্রান্তের সঙ্গেও ঘটতে পারে। তাই সবাধান থাকুন।
কী সতর্কতা নিতে হবে?
এক্ষেত্রে মানুষের মধ্যে ফিরিয়ে আনতে হবে করোনাবিধি। করোনার নিয়ম মেনে এই সমস্যার করা যাবে সমাধান। মাস্ক পরুন, হাত ধুয়ে নিন, স্যানিটাইজার ব্যবহার করুন। পাশাপাশি শারীরিক দূরত্ব মেনে চলতে হবে। ভিড়ে যাবেন না। বিশেষত, বর্ষবরণের সময়ে আমাদের হতে হবে আরও বেশি সতর্ক। কোনও পার্টি এই বছর নয়। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। তবেই এই ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে বলেই জানাচ্ছেন এই বিশিষ্ট চিকিৎসক।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

