বিনা খরচায় ‘বিডি লিগ্যাল এইড’ অ্যাপে আইনি সহায়তা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:১৫ ২৯ আগস্ট ২০২০
দেশের অসহায় ও অসচ্ছল বিচারপ্রার্থীরা ঘরে বসেই ‘বিডি লিগ্যাল এইড’ অ্যাপে বিনা খরচায় আইনি সহায়তা পাচ্ছেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার সামনে রেখে দ্রুততম সময়ের মধ্যে আইনি সহায়তা দিতে সরকার এ অ্যাপ চালু করে। এতে দেশের যেকোনও প্রান্ত থেকে ঘরে বসেই বিনা খরচায় আইনি সহায়তা পাচ্ছেন অসহায় ও অসচ্ছল বিচারপ্রার্থীরা।
গুগল প্লে¬-স্টোর থেকে ‘ইউ খবমধষ অরফ’ অ্যাপ্লিকেশনটি স্মার্টফোনে ইনস্টলের পর সহজেই বাংলা বা ইংরেজি ভাষায় ব্যবহার করা যায়। অ্যাপটি ওপেনের সঙ্গে সঙ্গেই বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার হেল্পলাইন নম্বর ‘১৬৪৩০’ দেখা যায়। নম্বর মনে রাখার ঝামেলা এড়াতে এখান থেকে লিগ্যাল এইড অফিসে ফোন বা মেসেজ পাঠিয়ে আইনি সহায়তা চাওয়া ও পাওয়া যায়।
অ্যাপটির দ্বিতীয় অপশন থেকে দেশের বিভিন্ন এলাকায় থাকা লিগ্যাল এইড অফিসে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শের ঠিকানা পাওয়া যায়। আদালতে মামলার সর্বশেষ আপডেট জানতে বিচারপ্রার্থীরা প্রায়ই ভোগান্তিতে পড়তেন। এ ভোগান্তি এড়াতে লিগ্যাল এইড অফিসে দায়ের করা অভিযোগ কিংবা মামলাটির নম্বর সার্চ করে এর সর্বশেষ তথ্য জানা যায় অ্যাপটির তৃতীয় অপশনটি থেকে।
চতুর্থ অপশনের সাহায্যে আবেদনপত্রের প্রয়োজনীয় ঘরগুলো পূরণ করে ঘরে বসেই অভিযোগ লিগ্যাল এইড অফিসে পাঠিয়ে দেয়া যায়। পরবর্তী অপশনেই রয়েছে জাতীয় লিগ্যাল এইড, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ, বাংলাদেশ সুপ্রিমকোর্ট, দেশের বিচার বিভাগীয় পোর্টাল এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অফিসিয়াল ওয়েব সাইট।
এখান থেকে ক্লিক করে ওই সব ওয়েবসাইটে প্রবেশ করা যায়। অ্যাপটির ষষ্ঠ অপশনটি কানেক্টেড রয়েছে লিগ্যাল এইডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে। ওই চ্যানেলে লিগ্যাল এইড সংক্রান্ত বেশ কিছু তথ্যচিত্র রয়েছে। আর অ্যাপটির সর্বশেষ অপশনের সঙ্গে লিগ্যাল এইডের ফেইসবুক পেইজ কানেক্টেড রাখা হয়েছে।
এতে অ্যাপটির মাধ্যমে যে কেউ সরাসরি লিগ্যাল এইডের ফেইসবুক পেইজে গিয়ে সেখান থেকে মেসেজ অপশনে যেতে পারেন এবং অভিযোগ জানাতে পারেন। লিগ্যাল এইডে আইনি সহায়তা চেয়ে আবেদন জানানোর পর দ্রুততম সময়ের মধ্যে আবেদন গ্রহণের বার্তা জানিয়ে দেয় সংস্থাটি। আবেদনকারীর আবেদন অনুমোদন পেলে সঙ্গে সঙ্গে তার মোবাইলে ফোনে কল কিংবা মেসেজ দিয়ে এ তথ্যও জানিয়ে দেয়া হয়।
আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশনায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জাতীয় হেল্প লাইন কলসেন্টার (১৬৪৩০) বর্তমানে মহামারি করোনাভাইরাস সংকটে ২৪ ঘন্টা খোলা রাখা হয়েছে। বিচারপ্রার্থীদের কল্যাণে লিগ্যাল এইড কর্মীরা এখানে তিন সিফটে কাজ করছেন। রাজধানীর বেইলি রোডে অবস্থিত জাতীয় আইনগত সহায়তা প্রদানকারি সংস্থার অফিসসহ ৬৪টি জেলা কার্যালয়ে দিনদিনই বাড়ছে লিগ্যাল এইডে সুফল ভোগী মানুষের সংখ্যা।
আইন মন্ত্রণালয়ের অধীন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্রকাশিত তথ্যে বলা হয়, ৩০ জুন ২০০০ সাল পর্যন্ত গত ১০ বছরে ৫ লাখ ২১ হাজার ৪৮১ জন দরিদ্র-অসচ্ছল মানুষকে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করেছে সরকার। এ সময়ে সংস্থাটি ৩৮ কোটি ২৫ লাখ ২৫ হাজার টাকা ৫২৫ জন দরিদ্র-অসহায় মানুষকে ক্ষতিপূরণ আদায় করে দিতে সক্ষম হয়েছে। পাশাপাশি প্রায় ৭৯ হাজার আর্থিকভাবে অস্বচ্ছল কারাবন্দিকে আইনি সহায়তা দেয়া হয়েছে।
একই সময়ে সংস্থাটি ১ লাখ ৩০ হাজার ৪৯২ টি লিগ্যাল এইড মামলা নিষ্পত্তি করেছে। এছাড়া এখন ভার্চুয়াল পদ্ধতিতেও আইনি সেবা/পরামর্শ ও তথ্য সেবা দেয়া হচ্ছে। এ লক্ষে ইতোমধ্যে লিগ্যাল এইড কর্মকর্তাদের অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
















