ঢাকা, ২৮ মার্চ শনিবার, ২০২৬ || ১৩ চৈত্র ১৪৩২
good-food
৫১৮

বেঙ্গল গ্রুপ ও আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেপ্তার

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:১০ ৯ এপ্রিল ২০২৫  

আওয়ামী লীগের সাবেক এমপি এবং বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর গুলশান থেকে মোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।  

 

মোরশেদ আলম বেসরকারি টেলিভিশন আরটিভিরও চেয়ারম্যান। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার একাংশ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।