ঢাকা, ২৭ নভেম্বর শুক্রবার, ২০২৬ || ১২ অগ্রাহায়ণ ১৪৩৩
good-food
১৩

বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৫২ ২৬ নভেম্বর ২০২৬  

প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে ১১২ বাংলাদেশি কর্মী মালয়েশিয়া গেলেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এসময় প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ বাংলাদেশি কর্মীকে বিদায় শুভেচ্ছা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে সরকার পদক্ষেপ নিচ্ছে। কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর বিষয়েও সরকার কাজ শুরু করবে।”

আড়াই বছর পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার পর সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে কর্মী পাঠানোর এই কার্যক্রম শুরু হলো।

এই কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট এক হাজার ৪৮ কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর