ব্ল্যাক ফাঙ্গাস প্রতিরোধে কার্যকর যে ভিটামিন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০০ ১৩ জুন ২০২১
করোনা-পরবর্তী সংক্রমণ ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাকের আতঙ্ক বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। ভারতে এই রোগে মৃত্যুহার বেড়েই চলেছে। এই ছত্রাকের সংক্রমণের কারণে প্রায় ৫০ শতাংশের মৃত্যুঝুঁকি থাকে।
কালো ছত্রাকের প্রতিরোধক হিসেবে তেমন কোনো ওষুধের পরামর্শ দিচ্ছেন না ডাক্তাররা। তবে এই ছত্রাকের সংক্রমণ রোধে ভিটামিন সি বেশ কার্যকর বলে জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ড. বিজন কুমার শীল।
তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্তদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে কিংবা ডায়াবেটিসের মাত্রা বেশি হলে, আবার এইচআইভি পজিটিভ হলেও ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমণ ঝুঁকি বেড়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এই ছত্রাক ফুসফুসে বংশবিস্তার শুরু করে।
ড. বিজন বলেন, "নিশ্বাস নেওয়ার সময় এই ছত্রাক সাধারণত নাক দিয়ে মানবদেহে প্রবেশ করে। প্রাথমিক লক্ষণ হিসেবে মাথাব্যথা, মুখব্যথা, নাক বন্ধ হয়ে যাওয়া, চোখ ও মুখের দুই দিকে ফুলে যাওয়া এবং চোখে দেখতে সমস্যা হয়। মুখের আকৃতি বদলে যায়।”
তিনি বলেন, “ফুসফুসে সংক্রমিত করলে নিউমোনিয়া হয়। মস্তিষ্কে গেলে প্যারালাইজড পর্যন্ত হতে পারে। যারা একবার কালো ছত্রাকে সংক্রমিত হবেন, তাদের আমৃত্যু ভুগতে হতে পারে। মৃত্যুরঝুঁকিও অনেক।"
এই ছত্রাক থেকে প্রতিকারে করণীয় সম্পর্কে ড. বিজন বলেন, "যারা করোনাভাইরাসে আক্রান্ত হন, তাদের ভাইরাসের পাশাপাশি কিছু ওষুধের সেবনে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক দুর্বল হয়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে এই ছত্রাক সংক্রমিত হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। তাই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আগে বাড়াতে হবে। এর জন্য় ভিটামিন সি সবচেয়ে কার্যকর।"
সবাইকে ভিটামিন সি খাওয়ার পরামর্শ দিয়ে বিজন কুমার বলেন, "আমাদের দেশে করোনা আক্রান্তদের প্রতিদিন পাঁচশ মিলিগ্রাম করে ভিটামিন সি দেওয়া হয়। অবশ্যই তা পরিমাণে বাড়াতে হবে। প্রয়োজনে এক হাজার থেকে দুই হাজার মিলিগ্রাম পর্যন্ত ভিটামিন সি দিতে হবে।"
"বিভিন্ন প্রাণী নিজেরাই ভিটামিন সি উত্পাদন করতে পারে। কিন্তু মানুষ নিজেই নিজের শরীরের জন্য ভিটামিন সি উত্পাদন করতে পারে না। ভিটামিন সির কারণে আমাদের শরীরে ৬০-৮০ শতাংশ টিস্যু তৈরি হয়, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই বর্তমান পরিস্থিতিতে ভিটামিন সি খাওয়া অনেক বেশি প্রয়োজন।"
মিউকরমায়কোসিস বা কালো ছত্রাক বাতাসে ভেসে বেড়ায়। তাই করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সুস্থ হওয়ার পরও মাস্ক ব্যবহারের পরামর্শ দেন এই বিজ্ঞানী। তিনি বলেন, "যেহেতু এই ছত্রাক নাক দিয়ে প্রবেশ করে, তাই সব সময় মাস্ক পরে থাকলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে।"
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

