মানবদেহে বঙ্গভ্যাক্স পরীক্ষার অনুমতি চেয়ে নোটিশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০৯ ২৬ জুলাই ২০২১
কোভিড টিকা ‘বঙ্গভ্যাক্স’–এর ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দিতে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের উকিল নোটিশ পাঠিয়েছে গ্লোব বায়োটেক। পাশাপাশি মানবদেহে ট্রায়ালের আগে এ টিকা বানর বা শিম্পাঞ্জির শরীরে প্রয়োগ করে তা পরীক্ষা করার শর্ত দিয়ে গ্লোব বায়োটেককে দেওয়া বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) চিঠি প্রত্যাহারেরও দাবি জানানো হয়েছে।
উকিল নোটিশে সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে বলেছে। স্বাস্থ্য সচিব ছাড়াও স্বাস্থ্যের ডিজি, বিএমআরসির পরিচালক, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে ডাকযোগে এবং ইমেইলে আজ সোমবার নোটিশটি পাঠানো হয়।
নোটিশে বলা হয়, গত বছরের গ্লোব বায়োটেকের উদ্ভাবিত বঙ্গভ্যাক্স গত বছরের ২৮ ডিসেম্বর অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। এরপর মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল পর্ব-১ এবং ট্রায়াল পর্ব-২–এর জন্য বিএমআরসির কাছে নৈতিক অনুমোদনের জন্য গত ১৭ জানুয়ারি আবেদন করা হয়। কিন্তু এখনো আবেদনটি নিষ্পত্তি করা হয়নি। এই নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গভ্যাক্সের এথিক্যাল ক্লিয়ারেন্স দিতে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হলো। অন্যথায় বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট করা হবে।
গত জানুয়ারিতে নিজেদের উদ্ভাবিত কোভিড টিকা ‘বঙ্গভ্যাক্স’ মানব দেহে পরীক্ষা চালানোর জন্য বিএমআরসির কাছে অনুমতি চায় গ্লোব বায়োটেক। এর জন্য কয়েকটি শর্ত বেঁধে দেয় বিএমআরসি। এর মধ্যে– ফেজ ওয়ান ট্রায়ালের আগে বানর বা শিম্পাঞ্জির ওপর পরীক্ষা করার শর্ত দেওয়া হয়।
বিএমআরসি তখন জানায়, নিয়ম অনুযায়ী, শিম্পাঞ্জি ও বানরের ওপরে টিকা প্রয়োগ করার পর সেটার কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়ার সমস্ত কাগজপত্র বিএমআরসিতে জমা দিতে হবে। এরপরই প্রতিষ্ঠান মানব দেহের ওপর টিকার ট্রায়াল চালানোর অনুমতি পেতে পারবে।
আবেদনের সময় গ্লোব বায়োটেকের পক্ষ থেকে বলা হয়েছিল, অনুমোদন পাওয়ার পরের সাত থেকে ১০ দিনের মধ্যে ঢাকার কোনো একটি বেসরকারি হাসপাতালে শ’খানেক স্বেচ্ছাসেবকের ওপর টিকাটি প্রয়োগ করা হবে। বিএমআরসি নীতিগত অনুমোদন পেলে কোনো প্রতিষ্ঠান ট্রায়ালের জন্য ওষুধ প্রশাসনের কাছে আবেদন করতে পারে। সেখান থেকে অনুমোদন পেলে তখন মানব ট্রায়াল করা যায়।
তবে টিকা হিসেবে পুরোপুরি অনুমোদন পাওয়ার জন্য আন্তর্জাতিক মান হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফার তিনটি ট্রায়াল সম্পন্ন করতে হয়। এর মধ্যে জুলাইয়ের শুরুর দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজার এলাকায় বানর ধরতে যান গ্লোব বায়োটেকের লোকজন। কিন্তু বানর ধরে খাঁচায় ভরতে দেখে এলাকার মানুষজন তাঁদের ঘেরাও করেন। পরে পুলিশের হস্তক্ষেপে তাঁর নিরাপদে ফিরে আসেন। এরপর টিকার গবেষণার জন্য বন্যপ্রাণীর ব্যবহার কতটা গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

