মুজিববর্ষের ১ কোটিসহ সাড়ে ৮ কোটি গাছ লাগানো হয়েছে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫০ ১২ নভেম্বর ২০২০
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, মুজিববর্ষের কর্মসূচিসহ গত এক বছরে দেশে মোট ৮ কোটি ৬১ লাখ ৬২ হাজার গাছ লাগানো হয়েছে। এসব গাছ জলবায়ু পরিবর্তন রোধ, কার্বন নিঃসরণ প্রশমন, অক্সিজেনের মাত্রা বাড়ানো, খাদ্য-পুষ্টিসহ পরিবেশ ও প্রতিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সারাদেশে বিনামূল্যে ১ কোটি বৃক্ষের চারা বিতরণ এবং রোপণ কর্মসূচির সমাপ্তি উপলক্ষে বৃহস্পতিবার (১২ নভেম্বর) তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নেয়া হয়।
শাহাব উদ্দিন বলেন, মুজিববর্ষের ১ কোটি চারা রোপণ করা হয়েছে। পাশাপাশি চলতি বছর বন অধিদপ্তর ১৪,৬৬৯ হেক্টর ব্লক বাগান, ১৬১০ কিলোমিটার স্ট্রিপ বাগান এবং উপকূলীয় এলাকায় ১০,০৭৭ হেক্টর ম্যানগ্রোভ বাগান তৈরি করেছে। এগুলোতে ৭ কোটি ৪৬ লাখ ৮২ হাজার চারা রোপণ করা হয়েছে। এছাড়া জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে সাংসদদের মাধ্যমে ১৪ লাখ ৮০ হাজার বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
তিনি জানান, প্রত্যেকটিতে ২০,৩২৫টি করে ৪৯২টি উপজেলায় মোট ১ কোটি বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা বন বিভাগের নার্সারিগুলোতে প্রস্তুত করা হয়। যে উপজেলায় বন বিভাগের নার্সারি নেই, সেক্ষেত্রে পার্শ্ববর্তী উপজেলায় এই চারা উত্তোলন করা হয়।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সরকারের নিরলস প্রচেষ্টায় বৃক্ষরোপণ অভিযান নতুন মাত্রা লাভ করেছে। বন বিভাগ রোপিত চারাসমূহ বৃক্ষে পরিণত হলে আগামী ৫ বছর জিআইএস প্রযুক্তি ব্যবহার করে উপজেলাভিত্তিক বৃক্ষ আচ্ছাদন পরিমাপের পরিকল্পনা রয়েছে।
শাহাব উদ্দিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এই উদ্যোগ স্মারক হয়ে থাকবে। বৃক্ষ, পরিবেশ ও প্রতিবেশ নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ রয়েছে। করোনা মহামারির মধ্যেও নিজ হাতে বৃক্ষের চারা রোপণ করে উৎসাহ দেয়ায় তার প্রতি আমাদের সীমাহীন কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ রইল।
তিনি বলেন, জাতির পিতার সুযোগ্য উত্তরাধিকার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এখন সবার সাংবিধানিক দায়িত্ব। সম্মিলিতভাবে প্রকৃতি সংরক্ষণের লক্ষ্যে কাজ করলেই দেশের পরিবেশ উন্নত হবেই।
এসময়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান, প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার, অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. মো: বিল্লাল হোসেন এবং প্রধান বন সংরক্ষক (চলতি দায়িত্ব) মো. আমীর হোসাইন চৌধুরী উপস্থিত ছিলেন।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স