চাঁদাবাজি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতাকর্মী রিমান্ডে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:১৭ ২৭ জুলাই ২০২৫
রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের পরিবারের কাছে চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতা-কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার (২৭ জুলাই) ঢাকার এক আদালত এই আদেশ দেন।
রিমান্ডে নেয়া নেতাকর্মীরা হলেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না (২৪), সংগঠনটির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুর রাজ্জাক রিয়াদ (২৩), সংগঠনের কর্মী সাকাদ্দৌন সিয়াম (২২) এবং সাদমান সাদাব (২১)। কার্যক্রম নিষিদ্ধ থাকা অওয়ামী লীগের সাবেক ওই এমপির গুলশানের ৮৩ নম্বর রোডের বাসা থেকে শনিবার (২৬ জুলাই) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
আদালত সূত্র জানায়, এদিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সকালে শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, গত ১৭ জুলাই আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পরিচয় দিয়ে বাদীর বাসায় এসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় সাবেক এমপি শাম্মী আহমেদ বাসায় না থাকায় তার স্বামীর কাছে এই টাকা চাওয়া হয়।
সিদ্দিক আবু জাফর বলেন, আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাকে আওয়ামী লীগের লোক আখ্যা দিয়ে টাকার জন্য চাপ দিতে থাকেন। একপর্যায়ে আমি আবদুর রাজ্জাক রিয়াদকে ১০ লাখ টাকা দিই। ১৯ জুলাই উনারা আবার এসে আমার বাসার দরজায় ধাক্কাধাক্কি করেন। তবে আমি পুলিশকে জানালে তারা চলে যান।
এজাহারে আরো বলা হয়, গত ২৬ জুলাই রিয়াদ ও অন্যরা আবার আমার খোঁজে আসে। আমি বাসায় ছিলাম না। কিন্তু নিরাপত্তাকর্মী আমাকে বিষয়টি জানান। তারা বাকি ৪০ লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে পুলিশের হাতে তুলে দেয়ার হুমকি দেন। আমি আবার পুলিশকে ফোন দিলে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। তবে কাজী গৌরব নামের আরেকজন পালিয়ে যান।
এই ঘটনার পর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ইব্রাহিম মুন্না, সাকাদ্দৌন সিয়াম ও সাদাবকে বহিষ্কার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ওই রাতে এক বিবৃতিতে সংগঠনটি এ তথ্য জানায়।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
















