যেভাবে অফিস ও বাইরে করোনামুক্ত থাকবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:২৩ ২৯ এপ্রিল ২০২১
করোনাভাইরাস প্রতিরোধে সবচেয়ে বড় অস্ত্র লকডাউন। কিন্তু অর্থনীতির চাকা সচল রাখতে লকডাউন খুলে দিতেই হবে যত দ্রুত পারা যায়। কাজ না করলে আয় রোজগার বন্ধ। তাই কর্মক্ষেত্রে বা অফিসের দিকে অনেকেই ছুটছেন করোনার ঝুঁকি নিয়েও।
ঘরের বাইরে সবসময় সাবান, হ্যান্ডওয়াশ হাতে রাখা সম্ভব না। আবার জনবহুল জায়গায় দূরত্ব বজায় রাখাও কষ্টকর। তাই সচেতন থাকতে হবে সর্বদা। মাস্ক, সাবান আর স্যানিটাইজার। কোভিড-১৯কে ঘায়েল করার প্রধান অস্ত্রই এ তিনটি।
লকডাউন চলাকালীন তো বটেই, তা উঠলেও এই সাবধানতাগুলো আমাদের মেনে চলতে হবে বলে মত বিশেষজ্ঞদের। লকডাউন উঠলে ধীরে ধীরে জীবিকার প্রয়োজনে বাড়ির বাইরে বের হতেও হবে। তাই নিয়ম ভাঙলে সংক্রমণ ছড়ানোর ভয় বেশি।
বিশেষজ্ঞদের মতে, বাড়ি থেকে পেট ভরে খেয়ে বের হবেন। কত সময় বাইরে থাকতে হবে সেই অনুযায়ী কিছু খাবার সঙ্গে নিয়ে যাবেন। নিয়ম করে আপেল, কলা, লেবু, শসা বা আঙুর খেতে হবে। বাইরের খাবার যতটা এড়ানো যায়, ততই ভালো।
বাইরে বের হলে বা বাইরে থেকে বাড়ি ফেরার পর কী কী নিয়ম মেনে চলতে হবে? অফিসে বের হওয়ার সময় চেষ্টা করুন ফ্লাক্সে গরম পানি নিয়ে যেতে। বিশেষজ্ঞদের মতে, বারবারে অল্প করে গরম পানি পান করলে করোনাসহ যেকোনও ড্রপলেট সংক্রমণ কিছুটা অন্তত প্রতিহত করা যায়।
বের হওয়ার সময় মুখে কয়েক কুচি আদা রাখুন। আদার অ্যান্টিঅক্সিড্যান্ট রোগ ঠেকাতে সাহায্য করবে। এই সময়ে বাইরে বের হলে ঘড়ি ও আংটি পরবেন না। এতে হাত পরিষ্কার করতে অসুবিধা হবে।
বাজার-দোকান করার জন্য বাইরে যেতে হলে বাড়িতে মোবাইল রেখে যান। যাদের অফিস করতে হয়, তারা মোবাইল রাখুন ব্যাগের মধ্যে। পথে খুব দরকার না হলে ফোন হাতে নিবেন না। মোবাইল থেকেও যে সংক্রমণ ছড়ায়, তা নিয়ে বিশেষজ্ঞরা সন্দেহাতীত।
যতটুকু সম্ভব গণপরিবহন এড়িয়ে চলুন। অল্প রাস্তার যাতায়াত হলে প্রয়োজনে হেঁটে যান। একটু কষ্ট হলেও তা শরীরের জন্য ভালো। বিশেষ করে এই আতঙ্কের মধ্যে তো আরও বেশি ভালো।
নিজস্ব গাড়িতে একা যাওয়াই ভালো। পেছনের সিটে বসুন। সম্ভব হলে অফিসে অনুরোধ করুন গাড়িতে যেন নিয়ম করে জীবাণুনাশক স্প্রে করা হয়।
নিয়মিত বের হতে হলে দু'টি মাস্ক ব্যাগে রাখুন। মুখে বাঁধা মাস্ক কোনও কারণে নষ্ট হলে বা ভিজে গেলে কাজে লাগবে। বাড়ি ফিরে মাস্ক নিয়মিত কাচতে হবে। অফিসে পৌঁছে কচলে হাত ধুয়ে নিন। সঙ্গে সাবান ও স্যানিটাইজার রাখতে ভুলবেন না।
জুতোর সঙ্গে মোজা পরুন। বাড়ি ফিরে জুতো-মোজা খুলে হাতে নিয়ে সোজা বাথরুমে চলে যান। জুতো সাবান দিয়ে ধোওয়া সম্ভব নয় সব সময়। এমন হলে স্যানিটাইজার দিয়ে ধুয়ে নিন। রোদে শুকাতে পারলে ভালো হয়। তা সম্ভব না হলেও বাড়ির ভেতরের বাতাসে শুকিয়ে নিন।
বাজারের ব্যাগ তো বটেই, অফিসের ব্যাগও সাবান পানি, কীটনাশক মেশানো পানি বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেশানো জলে তুলো ভিজিয়ে তা দিয়ে মুছে নিতে পারেন। বাজারের ব্যাগ অবশ্যই কেচে নেবেন।
সার্জিকাল মাস্ক হলে এক দিন ব্যবহারের পর সেই মাস্ক ফেলে দিন। ধোয়া-কাচা যায় এমন মাস্ক পরলে বাড়ি ফিরে মাস্ক ও যাবতীয় পোশাক সাবান দিয়ে কেচে নিতে হবে।
মোবাইল ফোন বন্ধ করে ভালোভাবে স্যানিটাইজার দিয়ে মুছে নিন।
মোবাইলের কভার আলাদা করে সাবান পানিতে ডুবিয়ে বা সাবান দিয়ে ঘষে কেচে নিন। বাড়িতে থাকলেও ঘন ঘন হাত ধুয়ে নিন ও স্যানিটাইজার ব্যবহার করুন।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ

