যেভাবে বুঝবেন ডেঙ্গু না করোনা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৩:০৩ ২০ আগস্ট ২০২১
করোনায় নাজেহাল দেশ। এর মধ্যেই দিন দিন বেড়ে চলেছে ডেঙ্গুর ভয়াবহতা। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর ভিড়। ডেঙ্গু ও করোনার উপসর্গ অনেকটা একইরকম হওয়ায় অনেকেই নিজে বা আপনজনেরা জ্বরে আক্রান্ত হলে ডেঙ্গু নাকি করোনা তা সঠিকভাবে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। ফলে সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসায়ও চ্যালেঞ্জ দেখা দিচ্ছে। কারণ ডেঙ্গু ও করোনার কো-ইনফেকশনের ঘটনাও ঘটছে।
ন্যাশনাল সেন্টার অফ বায়োটেকনোলজি ইনফরমেশানে প্রকাশিত এক রিপোর্টে দেখা গেছে, করোনা ও ডেঙ্গুর ক্ষেত্রে একই ধরনের লক্ষণ দেখা গেছে। আবার করোনা, ডেঙ্গু ও ম্যালেরিয়ার লক্ষণগুলো একটি অন্যটির সঙ্গে জড়িয়ে থাকে। যে কারণে রোগ নির্ণয় করা মুশকিল হয়ে যাচ্ছে। এতে চিকিৎসার ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে।
বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা বলছেন, করোনা ও ডেঙ্গু রোগগুলোর লক্ষণ প্রায় একইরকম। যেমন ডায়রিয়া, বমি, মাথা ব্যথা, জ্বর, গাঁটে ব্যথা। দুটো রোগেই উচ্চ তাপমাত্রার জ্বর হয়। তবে করোনায় ফ্লু এর উপসর্গ বেশি থাকে। যেমন, নাক দিয়ে সর্দি বের হওয়া, কাশি, গলাব্যাথা, সর্দি, শ্বাসকষ্ট, গন্ধ না পাওয়া, পেটে ব্যাথা, বমি এবং ডায়রিয়া। কো- ইনফেকশন প্রতিরোধে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এতে রোগী শনাক্ত করা সহজ হবে। ফলে চিকিৎসা দেওয়াও সহজ হবে। এতে ভুল চিকিৎসার ফলে মৃত্যুর ঝুঁকিও কমবে।
অন্যদিকে হঠাৎ করেই বেশি জ্বর, বমি, শরীরে প্রচণ্ড ব্যথা, গা গোলানো, র্যাশ ইত্যাদি ডেঙ্গুর সাধারণ লক্ষণ। চোখের ভেতর ব্যথা, ঠান্ডা লাগা, অ্যাকিউট জয়েন্ট পেইনের মতো সমস্যা চিকনগুনিয়ার লক্ষণ হিসেবে বিবেচিত হয়। এই সময়ে সচেতন থাকার কোন বিকল্প নেই। কিছু সতর্কতা মাথায় রাখতে হবে।
যেমন দুই থেকে তিন দিনের ভেতরেও জ্বর না কমল দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মাথাব্যথা, র্যাশ, ঠান্ডা লাগা, মাইলেজিয়ার মতো লক্ষণ থাকলে সতর্ক হওয়া জরুরি। ডেঙ্গু ও ম্যালেরিয়ার কারণে দেখা দিতে পারে এই লক্ষণগুলো। বয়স্ক ব্যক্তি এবং শিশুদের মধ্যে এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।
চিকিৎসকের পরামর্শ না নিয়ে বা অন্য কারও পরামর্শ শুনে সেই অনুযায়ী ওষুধ খাওয়া একেবারেই উচিৎ নয়। প্রথমে রোগ নির্ণয় এবং এরপর বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই ওষুধ খেতে হবে। নিজে থেকে কোনো ওষুধ খাওয়া যাবে না।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

