যে ৫ ধরনের চর্মরোগ হতে পারে করোনার লক্ষণ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪৯ ২৬ জানুয়ারি ২০২২
সময়ের সঙ্গে সঙ্গে করোনার উপসর্গেও এসেছে পরিবর্তন। করোনাভাইরাসের ক্ষেত্রে লক্ষণগুলো শুধু শ্বাসযন্ত্রের মধ্যেই সীমাবদ্ধ নয়। এক্ষেত্রে শরীরের বিভিন্ন অংশে ফুসকুড়ি, মাথাব্যথা, পেশী ব্যথাসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এমনকি করোনার ফলে ত্বকে দেখা দিতে পারে বিভিন্ন ধরনের ফুসকুড়ি। অ্যালার্জি বা চর্মরোগে আক্রান্তরা বিভিন্ন কারণে ত্বকের ফুসকুড়িসহ বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন।
তবে অ্যালার্জি নাকি করোনার ফলে চর্মরোগ ফুটে উঠেছে তা বুঝবেন কীভাবে? উপসর্গহীন রোগীদের মধ্যেও চর্মরোগ দেখা দিতে পারে। ত্বকে ফুসকুড়ি কোভিড-১৯ এর পুরোনো লক্ষণ নয়। ব্রিটিশ জার্নাল অব ডার্মাটোলজিতে প্রকাশিত একটি সাম্প্রতিক সমীক্ষায় ১১ হাজার ৫৪৪ জনের উপর করা করা হয় একটি সমীক্ষা।
সেখানে দেখা গেছে, কোভিড পজেটিভ রোগীদের 8.8 শতাংশই বিভিন্ন ধরনের ত্বকের সমস্যার সম্মুখীন হয়েছেন। কোভিডের ক্ষেত্রে আপনার ত্বক দেখা দিতে পারে এমন ৫ ধরনের চর্মরোগ।
কোভিড ডিজিট
কোভিড ডিজিটকে কোভিড টো’ও বলা হয়। এর ফলে পায়ের আঙুলে লাল ও বেগুনি ফুসকুড়ি দেখা দেয়। অনেকটা ঘামাচির মতো হয়ে একসঙ্গে অনেকগুলো দানার মতো বের হয়। এজন্য একে কোভিড ডিজিট বলা হয়। চিলব্লেইনস নামে পরিচিত এই ত্বকের সমস্যা শীতকালে বেড়ে যায়। তবে কোভিডের ক্ষেত্রে, এটি যে কোনো ঋতুতে দেখা দিতে পারে। ফুসকুড়ির কারণে পায়ের আঙুলগুলো ফুলে যায়। তবে ব্যথা সৃষ্টি করে না। সময়ের সঙ্গে সঙ্গে ফুসকুড়িগুলো শুকিয়ে খোসা ওঠে।
অ্যাকজিমা
অ্যাকজিমা হলো একটি প্রদাহজনক চর্মরোগ। এর ফলে ত্বক হয়ে ওঠে খসখসে, ত্বকে পুরো স্তর পড়ে, চুলকানি, ফাটল এমনিকি রক্তক্ষরণও হতে পারে অ্যাকজিমায়। অ্যাকজিমার ফুসকুড়ির ফলে চুলকানির সৃষ্টি হয়। যাদের অতীতে কখনো অ্যাকজিমা হয় তাদের ক্ষেত্রেও কোভিডের ফলে এ সমস্যা দেখা দিতে পারে। অ্যাকজিমা দেখা দেওয়া বেশ কিছুদিন সমস্যাটি থাকতে পারে। সাধারণত ঘাড়, বুক বা হাতের কনুইতে অ্যাকজিমা হতে পারে।
আমবাত
হাইভ হলো এক ধরনের ফুসকুড়ি, যা হঠাৎ কয়েক ঘণ্টার মধ্যেই দেখা দেয়। এগুলো লালচে ও দানার মতো হয়ে থাকে। এর ফলে শরীরে চুলকানির সৃষ্টি হয়। আমবাত উরু, পিঠ, মুখসহ শরীরের বিভিন্ন অংশে দেখা দিতে পারে। গবেষকদের মতে, ত্বকের এই অবস্থা কোভিড সংক্রমণের প্রথম দিকে দেখা যায়। যা দীর্ঘ সময় ধরে চলতে পারে। যদি এ সময় ৬ সপ্তাহের বেশি সময় ধরে দেখা দেয়, তাহলে তা দীর্ঘস্থায়ী বলে বিবেচিত হয়।
মুখের ফুসকুড়ি
মুখের ফুসকড়ি এনান্থেম নামেও পরিচিত। এটি কোভিডের আরেকটি লক্ষণ। ঠোঁটে এ ধরনের ফুসকুড়ি দেখা দেয়। যার ফলে মুখে শুষ্ক ও খসখসে অনুভূত হয়। কিছু ক্ষেত্রে ঠোঁটে কালশিটেও দেখা দিতে পারে। এমনকি এর ফলে মুখ ভেতর থেকে ফুলে যেতে পারে। এ কারণে খেতে ও কথা বলতে অসুবিধা হয়। একটি স্প্যানিশ সমীক্ষা অনুসারে, কোভিডের অন্যান্য উপসর্গ শুরু হওয়ার দুদিন আগে থেকে ২৪ দিন পর পর্যন্ত মুখে ফুসকুড়ি দেখা দিতে পারে।
পিটিরিয়াসিস রোজ
এটি হলো একটি বৃত্তাকার ধরনের ফুসকুড়ি। যা সাধারণত বুকে, পেটে বা পিঠে অনেকটার চাকার মতো দেখা দেয়। হেরাল্ড প্যাচ নামে পরিচিত বৃত্তাকার প্যাচ ৪ ইঞ্চি পর্যন্ত চওড়া হতে পারে। এ ধরণের প্যাচলো সাধারণত ভাইরাল সংক্রমণের কারণে শরীরে দেখা দেয়।
শিশু-কিশোরদের মধ্যে এ ধরনের চর্মরোগ দেখা দেয়। প্যাচগুলো বিস্তৃত হয় তবে চুলকানির মাত্রা কম থাকে। পেটে, পিঠের উপরের অংশে, পা ও বাহুরে উপরিভাগে এমন ফুসকুড়ি ফুটে ওঠে। এটি করোনার লক্ষণ শুরু হওয়ার ৪-৫ দিন পরে প্রদর্শিত হতে পারে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

