লকডাউনে ঘরে অস্থির বাচ্চা? যা করবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:০৩ ২৩ জুন ২০২১
একটানা ঘরে থেকে থেকে বাচ্চাদেরও মন ভার। হয় খিটখিটে হয়ে যাচ্ছে, নয় তো বাইরে বেরোনোর জন্য ছটফট করছে। কীভাবে সারাদিন সামলাবেন, সেটাই ভেবে হিমশিম খাচ্ছেন আপনি। যে যে খেলনাগুলো কিনে দিয়েছিলেন, সেগুলোতেও সেভাবে মন দিতে পারছে না আপনার বাচ্চা। এই সমস্যা এখন ঘরে ঘরে।
বাচ্চাদের কোনও কাজে ব্যস্ত করে ঘরে রাখাটাই এখন সবচেয়ে জটিল ব্যাপার। বাইরে বেরোনো শরীরের জন্য কতখানি ক্ষতিকর, সেটা সরল ভাষায় বললেও ওরা বুঝবে না। কারণ করোনার অভিঘাত সম্পর্কে ওদের ধারণাটাই অস্পষ্ট। সেই সঙ্গে ওদের মানসিক স্বাস্থ্যও যাতে এই অবস্থায় ক্ষতির সম্মুখীন না হয়, সেটাও আমাদের দেখতে হবে।
একাগ্রতার খেলা শেখান
ধাঁধা জাতীয় কোনও খেলার সঙ্গে ওর পরিচয় করে দিন। কিংবা এমন কোনও খেলা শেখান, যাতে ওর একাগ্রতা বেশি পরিমাণে ব্যবহার করতে হয়। একটা সময় বেঁধে দিন। সেই সময়ের মধ্যে খেলাটি বা ছকটি ঠিকঠাক করতে পারলে, ছোটখাটো কোনও পছন্দের জিনিস পুরস্কার দিতে পারেন। এতে খেলাটা খেলার তাগিদ থাকবে ওর মধ্যে।
আঁকায় ব্যস্ত রাখুন
সব বাচ্চাই যে খুব ভাল আঁকতে পারবে এরকম নয়, তবে আঁকতে পছন্দ করে সবাই। বিশেষ করে জলরঙের প্রতি বাচ্চাদের অতিরিক্ত আকর্ষণ থাকে। ড্রয়িং বই থেকে জলরং দিয়ে কোনও অংশ রং করতে দিন। বাচ্চা অনেকক্ষণ মন দিয়ে এটা করবে।
অডিওবুক শোনান
গল্পের বই পড়ে শোনালেও অনেক সময় ঠিকমতো না পড়লে তার মধ্যে মজা পায় না বাচ্চারা। এখন অডিওবুক এসে গিয়েছে। সুন্দর গল্প বলার ভঙ্গি ও আবহ বাচ্চাকে সহজেই আকৃষ্ট করে। তাই বাচ্চার মন ভোলাতে এই ভাবে বেশ খানিকটা সময় ওকে ব্যস্ত করে রাখতে পারেন।
যন্ত্র শেখান
অনেকেই বাচ্চাকে নানা রকম বাজানোর যন্ত্র শেখাতে চান। আপনার বাচ্চা যদি সুরের প্রতি আকৃষ্ট হয়, তাহলে ছোটদের উপযোগী গিটার বা কী-বোর্ড শেখাতে পারেন। নতুন যন্ত্র ভাল লাগলে বাচ্চার বাইরে যাওয়ার ইচ্ছেও কমবে।
বিকেলে একটু খেলুন
বিকেলে ছাদে বা বাড়ির বাগানে নিয়ে যান। ছোটখাটো কোনও খেলা যেগুলো ওখানে গিয়ে খেলা সম্ভব, সেগুলো ওর সঙ্গে খেলতে পারেন। এতে একটু দৌড়তেও পারবে আবার খানিক শরীরচর্চাও হবে। একদমই বেরোতে না পারার আফশোসটাও ঘুচবে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

