হালকা উপসর্গকে উপেক্ষা নয়, নইলে বড় বিপদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:১৬ ৬ মে ২০২১
শুধু জ্বর, সর্দি-কাশি, গলা ব্যথা কিংবা স্বাদ-গন্ধ চলে যাওয়া নয়। বিভিন্ন চেনা উপসর্গের পেছনেও লুকিয়ে থাকতে পারে করোনা। আর সেসব উপসর্গের চিকিৎসা না করে রোগীদের একাংশ কিছুদিন ঘরে বসে অপেক্ষা করেই বড় বিপদ ডেকে আনছেন।
সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে এবার এটাই বড় সমস্যা তৈরি করছে বলে দাবি চিকিৎসকদের। তাঁরা জানাচ্ছেন, মাথা, গা-হাত-পা কিংবা কোমরে ব্যথা, গাঁটে যন্ত্রণা অথবা পেটের সমস্যা হলে অনেকেই উপেক্ষা করছেন। কিন্তু ভেবে দেখা প্রয়োজন, সেই উপসর্গ আচমকা শুরু হয়েছে কি না। যদি তা হয়, সেক্ষেত্রে অহেতুক অপেক্ষা করে সময় নষ্ট না করে বরং চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রথমেই প্যারাসিটামল বা অন্য ওষুধ শুরু করা প্রয়োজন।
মেডিসিনের চিকিৎসক অরুণাংশু তালুকদার বলেন, ''অনেকেই উপসর্গ দেখা দেওয়ার ৭-১০ দিন পরে চিকিৎসকের কাছে আসছেন। ততক্ষণে শরীরে ঝড় শুরু হয়ে গিয়েছে। তার মোকাবিলা করতে গিয়ে দেখা দিচ্ছে নানা সমস্যা।''
তিনি আরও জানাচ্ছেন, প্রথম উপসর্গ দেখা দেওয়ার গড়ে সাত দিন পর থেকে 'ঝড়' শুরু হচ্ছে। আর তাতেই গুরুতর উপসর্গ দেখা দিচ্ছে। অরুণাশুবাবু বলেন, ''তাই উপসর্গ দেখা দেওয়া মাত্র চিকিৎসকের কাছে গেলে, তাঁরা কিছু পরীক্ষা করে অন্তত বুঝে নিতে পারবেন, ঝড় আসার সম্ভাবনা আছে কি না এবং এলেও তার গতিবেগ কতটা।''
চিকিৎসার পরিভাষায় একে বলা হচ্ছে 'সাইটোকাইন ঝড়'। মেডিসিনের চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানাচ্ছেন, সাইটোকাইন একটি রাসায়নিক। শরীরের কোষ সেটি তৈরি করে। দেহে যখন কোনও জীবাণু বা ভাইরাস প্রবেশ করে, তখন শরীর সেটাকে বহিরাগত বলে চিহ্নিত করে, ধ্বংস করার চেষ্টা করে। এই প্রচেষ্টায় শরীরে প্রদাহ তৈরি হয়। এই প্রদাহে প্রথমে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়।
তিনি জানান, পরে তৈরি হয় অ্যান্টিবডি। এই সময়েই শরীরে কিছু সঙ্কেত তৈরি হয়, যা ওই রাসায়নিকের মাধ্যমে কাজ করে। সেই রাসায়নিকের একটি, সাইটোকাইনের মাত্রা এতই বেশি হয় যে সেটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এর ফলে শরীরের ভালো করতে গিয়ে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি হয়ে যায়।
অরিন্দম বলছেন, ''ন্যূনতম উপসর্গ দেখা দিলেও চিকিৎসা শুরু করতে যত দেরি হবে, শরীরে জীবাণু বা ভাইরাস তত বংশবৃদ্ধি করবে। আর তার পরিমাণ যত বেশি হবে, তত বাড়বে ক্ষতির তীব্রতা।''
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক অনির্বাণ দলুই বলেন, ''জ্বর বা গা-হাত-পা ব্যথা— কোনও একটি উপসর্গ দেখা দেওয়ার এক-দু'দিনের মধ্যে সিবিসি, সিআরপি, ডি-ডাইমার পরীক্ষা করা প্রয়োজন। তাতে ঝড়ের ইঙ্গিত মিলবে, তেমনই চিকিৎসকও প্রস্তুত হতে পারবেন।''
তিনি জানাচ্ছেন, প্রথম ৫-৮ দিন দেহে ভাইরাসটি থাকে। সেই সময়টিকে বলা হয় 'ভাইরেমিয়া পর্ব'। তখনও জ্বর, কাশি-সহ অন্য উপসর্গ দেখা দেয়। কিন্তু নির্দিষ্ট সময় পরে যখন ভাইরাসটি বেরিয়ে যায়, তখন সাইটোকাইন ঝড়ের কারণে জ্বর বেশি হতে পারে। কাশি বাড়তে পারে। দেখা দিতে পারে শ্বাসকষ্ট। সর্বোপরি, রোগী অত্যন্ত দুর্বল হয়ে যেতে পারেন।
অনির্বাণ জানাচ্ছেন, আসল ভয় এই সাইটোকাইন ঝড়-পর্ব। ওই সময়টা চিকিৎসার ক্ষেত্রেও চ্যালেঞ্জের। কারণ, সেটার কারণেই রোগীর অবস্থা সঙ্কটজনক হচ্ছে। প্রত্যেক চিকিৎসকই তাই বলছেন, ''শরীরে ঝড় ওঠার আগেই সতর্ক হতে হবে। না হলে কিন্তু আরও বড় বিপদ আসতে পারে।''
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

