৬৪ জেলায় নদী, খাল ও জলাশয় খনন শুরু
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৩১ ২২ জানুয়ারি ২০১৯
রিপন দাস, বগুড়া : দেশের ৬৪ জেলায় খাল, জলাশয় ও ছোট নদীগুলোর নাব্য বৃদ্ধি, পানি ধারণ ক্ষমতা বাড়ানো, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ ও জীব-বৈচিত্র সংরক্ষণের লক্ষ্যে ব-দ্বীপ প্রকল্প ২১০০ বাস্তবায়নে কাজ করছে সরকার। এ প্রকল্প বাস্তবায়ন সম্ভব হলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পাশাপাশি নিশ্চিত হবে দীর্ঘমেয়াদী পানি ব্যবস্থাপনা ও খাদ্য নিরাপত্তা। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দুই বছর মেয়াদী এ প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু করে গত বছর।
গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে রয়েছে : উপকূলীয় এলাকা, বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল, হাওর ও আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল, পাবর্ত্য চট্টগ্রাম, নদী ও মোহনা এবং নগর অঞ্চল।
জলবায়ু পরিবর্তনসহ একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় প্রায় ২ হাজার ২৭৯ কোটি ৫৪ লাখ ৬১ হাজার টাকা।
প্রথম পর্যায়ে প্রায় ৮৮টি ছোট নদী, ৩৫২টি খাল ও ৮টি জলাশয় খননের আওতায় রয়েছে। এর ফলে ৫ লাখ ২০ হাজার হেক্টর এলাকায় জলাবদ্ধতা ও বন্যার হাত থেকে রক্ষা পাবে। ফসলী জমিতে সেচের সুবিধা পাবে প্রায় ১ লাখ ৩০ হাজার হেক্টর জমি। আর এর ফলে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে প্রায় ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন। এ ছাড়াও নৌ-চলাচলের সহজ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে ১ হাজার ৮০০ কিলোমিটার। পরিবেশ রক্ষায় সরকারের এমন উদ্যোগ সম্পর্কে অনেকেই সদুবাদ জানিয়েছেন। নদী তীরবর্তী এলাকার মানুষের দাবী এ প্রকল্প বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি সুবিধা পাবে কৃষি ক্ষেত্রে।
শাজাহানপুর উপজেলার চকজোড়া গ্রামের রমজান আলী জানান, ভদ্রাবতী নদী খনন সম্পন্ন হলে আমাদের চাষাবাদের জন্য পর্যাপ্ত পানি সরবরাহ বাড়বে। সহজেই জমিতে পানি দিতে পারবো। তিনি আরো বলেন, আমার বাব-দাদারা এ নদী থেকে পানি নিয়ে কৃষি কাজ করতো। আর এখন নদীতে পানিতো দূরের কথা খালও বোঝা যায় না। তবে সরকার যে উদ্যোগ নিয়েছে তাতে নদী আবারো পূর্বের অবস্থায় ফিরে আসুক আমাদের এ আশা। তবে তিনি বলেন, খননের মাটি কৃষি জমিতে ফেলার কারণে নদীর দুই পাশে বহু জমি নষ্ট হচ্ছে। এ বিষয়ে যদি সংশ্লিষ্ট কর্মকর্তারা একটি ব্যবস্থা গ্রহন করেন তাহলে সাধারণ মানুষের বহু জমি ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ এর আওতায় বাংলাদেশের ৬৪টি জেলায় ছোট নদী, খাল ও জলাশয় খননের প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ খননের ফলে দেশের কৃষি ক্ষেত্রে একটি বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। আর এসব পুনঃখনন করা হলে নদী এবং খালে পানি ধারণ ক্ষমতা বাড়বে। ভূ-পৃষ্ঠে পানি সরবরাহ থাকার কারণে ইরিগেশনের মাধ্যমে কৃষি জমিতে সেচ দিতে পারবো। একই সাথে ভূ-গর্ভস্থ পানির পর্যাপ্ত ব্যবহারের পাশাপাশি বাস্তুসংস্থানের পুনঃজীবনের সম্ভব হবে। এর ফলে পরিবেশের উপর একটি ইতিবাচক প্রভাব পড়বে। এর মধ্যে বগুড়াতেই ১০টি নদী ও খাল খনন করা সম্ভব হবে। তিনি আরো বলেন, এ প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি ও অনিয়ম রোধে কঠোর তদারকির ব্যবস্থা থাকবে।
শত বর্ষের ব-দ্বীপ পরিকল্পনায় বলা হয়েছে ৬৪টি জেলার ৩৭৫টি উপজেলা ও ২টি সিটি কর্পোরেশনের প্রায় ৪ হাজার ৮৭ কিলোমিটার পুনঃখনন কাজ বাস্তবায়নপূর্বক উন্নয়নের ধারা টেকসইভাবে সমুন্নত রাখতে কৃষি, পানি ও পরিবেশকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। আশা করা হচ্ছে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ-মধ্যম আয়ের দেশ আর ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ দেশের তালিকায় মর্যাদা অর্জনে ভূমিকা রাখবে।
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
















