বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ অনিশ্চিত
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৪৮ ২৩ জুন ২০২৫
ফিফা বিশ্বকাপের আগামী আসর ২০২৬ সালে বসবে যুক্তরাষ্ট্রে। খেলাগুলো হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। তবে মূল পর্বের বেশিরভাগ ম্যাচ, এমনকি ফাইনালও অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। চলমান যুদ্ধাবস্থা, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন এবং সাম্প্রতিক নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রের কড়া ভিসা নীতির কারণে বিশ্বকাপে কোয়ালিফাই করেও বড় শঙ্কায় পড়েছে ইরান।
রাজনৈতিক কারণে আগে রাশিয়া ও যুগোস্লাভিয়ার মতো দলকেও আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করেছে ফিফা ও উয়েফা। তাই ইরানকেও কি সেই একই পরিণতির মুখে পড়তে হবে- এ প্রশ্ন উঠছে ক্রীড়ামহলে। চলতি বছরের মার্চে উজবেকিস্তানের বিপক্ষে ড্র করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল ইরান। কিন্তু মাঠের লড়াই জিতেও কূটনৈতিক জটিলতায় টিকিটের ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
বিশ্বকাপের বর্তমান সূচি অনুযায়ী, যদি ইরান ‘গ্রুপ এ’-তে পড়ে, তাহলে গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোতেই আয়োজন করা যেতে পারে। তবে নকআউট পর্বে পৌঁছালে খেলতে হবে যুক্তরাষ্ট্রে—যেখানে ভিসা জটিলতা বড় বাধা হয়ে দাঁড়াবে। আয়োজকদের কাছেও বিষয়টি এখন মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ১২টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন, যার আওতায় রয়েছে ইরানও। যদিও ধারণা করা হচ্ছে, খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য কিছু বিশেষ ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তা নিশ্চিত নয়।
এদিকে, জটিলতা কেবল জাতীয় দলের অংশগ্রহণেই নয়, চলমান ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবলেও দেখা দিচ্ছে। ইন্টার মিলানের ইরানি তারকা ফরোয়ার্ড মেহদি তারেমি বর্তমানে নিজ দেশেই আটকে পড়েছেন। ক্লাব বিশ্বকাপে ইন্টার মিলানের স্কোয়াডে তার নাম থাকলেও, ভিসা না পাওয়ায় যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। জানা গেছে, ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের চেষ্টাতেও মেহদিকে তেহরান থেকে বের করা যায়নি।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং প্রেসিডেন্ট ট্রাম্প এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। তবে পরিস্থিতির আরও অবনতি হলে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ আদৌ সম্ভব হবে কি না, তা নিয়ে বাড়ছে উদ্বেগ।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















