ইরানের সঙ্গে পেরে না উঠে যুক্তরাষ্ট্রকে ডাকছে ইসরায়েল!
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩৫ ১৯ জুন ২০২৫
ইসরায়েল ও ইরানের সরাসরি সংঘাতে এক নতুন মোড় নিয়েছে। ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরানের পক্ষ থেকে চালানো বিস্তৃত ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলায় জায়নবাদী রাষ্ট্রটির সামরিক ও বেসামরিক স্থাপনাগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে তেলআবিব স্পষ্টত বুঝতে পারছে—এই সংঘাতে তারা আর একা এগোতে পারছে না।
ফলে সংঘাত যতই দীর্ঘায়িত হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে যে, এটি কোনো দুর্বল হয়ে পড়া ইরানের ছবি নয়, যারা একটি শান্তিচুক্তির আশায় কাকুতি মিনতি করছে; বরং এটি প্রতিফলিত করছে ইসরায়েলের কৌশলগত দুর্বলতা। এখন মনে হচ্ছে, ইসরায়েলি নেতৃত্ব হয়তো ইরানের প্রতিরোধক্ষমতা, সামরিক অবকাঠামোর দৃঢ়তা এবং ক্ষেপণাস্ত্রের পাল্লা—এই সবকিছুকেই উল্লেখযোগ্যভাবে অবমূল্যায়ন করেছে।
ফলে মুখ বাঁচাতে যুক্তরাষ্ট্রের সক্রিয় সামরিক সহায়তা এখন তাদের জন্য অত্যাবশ্যকীয় পর্যায়ে পৌঁছে গেছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে, তাদের আইরন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেম বিশ্বের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু ইরানের যৌথ ড্রোন-মিসাইল হামলা, বিশেষ করে ফাত্তাহ হাইপারসনিক মিসাইল ও শাহেদ ড্রোনের সোয়ার্ম অ্যাটাক (ঝাঁক বেধে আক্রমণ) এই প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতার গোমর ফাঁস করে দিয়েছে।
গত সপ্তাহে ইরানের একাধিক মিসাইল তেল আবিব, রামাত গান, হোলোন এবং বেয়ার শেভায় সরাসরি আঘাত হানে। এর মধ্যে বৃহস্পতিবার (১৯ জুন) সোরোকা হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইসরায়েলের অভিযোগ। এসব আঘাতে ইসরায়েলের জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের প্রতিরক্ষা মহলে যুক্তরাষ্ট্রকে সরাসরি সম্পৃক্ত করার দাবি জোরালো হয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পেন্টাগনকে সরাসরি ময়দানে চেয়ে বারবার ইরানকে তার দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও এর জনগণেরও হুমকি বলে চিত্রিত করতে চাইছেন। এমনকি মার্কিন প্রশাসন যেন এই যুদ্ধে নেমে পড়ে, সেজন্য সম্প্রতি তেলআবিবে ‘জনাব প্রেসিডেন্ট, কাজটি শেষ করুন’ (মিস্টার প্রেসিডেন্ট, ফিনিশ দ্য জব) লেখা বিলবোর্ডও শোভা যাচ্ছে বলে টিআরটি ওয়ার্ল্ডের খবরে প্রকাশিত হয়েছে।
হোয়াইট হাউসে এখন যুদ্ধের বিপরীতে ভারসাম্য রক্ষা করার চেষ্টা চলছে। ট্রাম্প একদিকে যেমন ইসরায়েলকে ‘একমাত্র বন্ধুরাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করছেন, তেমনি আবার সম্পূর্ণ যুদ্ধ জড়িয়ে পড়া থেকে বিরত থাকতেও চান। তার বক্তব্য অনেকটা এমন- আমি শুধু চাই, ইরান যেন পারমাণবিক অস্ত্র না পায়। কিন্তু আমি দীর্ঘমেয়াদি যুদ্ধে যেতে চাই না।
তবে হোয়াইট হাউস ও পেন্টাগনের একাধিক সূত্র বলছে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক রসদ পাঠিয়েছে এবং তারা ইরানে ‘স্বল্প মাত্রায় আক্রমণের’ কথা ভাবছে।
ইসরায়েল কেন যুক্তরাষ্ট্রকে টানতে চায়?
প্রযুক্তিগত সহায়তা: ইরানের আন্ডারগ্রাউন্ড স্থাপনাগুলো যেমন ফোর্দো পরমাণু কেন্দ্র ধ্বংস করতে প্রয়োজন বিশেষ ধরনের বাঙ্কার ব্লাস্টার বোমা—যা কেবল যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে।
আকাশসীমা দখল ও জ্যামিং সক্ষমতা: ইরান বর্তমানে ইলেকট্রনিক যুদ্ধেও বেশ শক্তিশালী হয়েছে। মার্কিন এয়ারফোর্স ছাড়া ইসরায়েল সহজে আকাশ নিয়ন্ত্রণে নিতে পারছে না।
মানসিক চাপ সৃষ্টি ও কূটনৈতিক প্রতিক্রিয়া: যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ জড়ালে, তা ইরান ও তার মিত্রদের ওপর বড় ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে। একইসঙ্গে এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বার্তা—ইসরায়েল একা নয়। এদিকে ইরান ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যদি যুক্তরাষ্ট্র সরাসরি হামলায় অংশ নেয়, আমরা পুরো অঞ্চলে তাদের লক্ষ্যবস্তু খুঁজে প্রতিশোধ নেব। এই পরিস্থিতিতে যুদ্ধের বিস্তার শুধু ইসরায়েল-ইরানে সীমাবদ্ধ না থেকে সিরিয়া, লেবানন, ইরাক এমনকি হরমুজ প্রণালী পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে—যার পরিণতি হবে বিশ্ব অর্থনীতিতে জ্বালানি সংকট ও অস্থিরতা।
ইসরায়েল এখন আর একা লড়াই করতে আগ্রহী নয়—হোক তা সামরিক দিক থেকে বা কূটনৈতিকভাবে। তারা যুক্তরাষ্ট্রকে ‘অগ্রণী ভূমিকা’ নিতে বাধ্য করতে চায়, কারণ এককভাবে তারা ইরানের প্রযুক্তি, প্রতিরোধ এবং প্রতিশোধ সামলাতে পারছে না। তবে যুক্তরাষ্ট্র কতটা ও কোন সীমায় এই যুদ্ধে জড়াবে, সেটিই এখন পুরো অঞ্চলের ভবিষ্যত নির্ধারণ করবে।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ








