অবশেষে অস্কার পাচ্ছেন টম ক্রুজ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১৪ ১৮ জুন ২০২৫
হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ অবশেষে পাচ্ছেন অস্কারের স্বীকৃতি। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দেওয়া এই তারকাকে এবার সম্মানসূচক অস্কারে ভূষিত করতে চলেছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
সোমবার (১৭ জুন) এক বিবৃতিতে অস্কার কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের গভর্নরস অ্যাওয়ার্ডসে চারজন শিল্পীকে সম্মাননা দেওয়া হবে, তাদেরই একজন টম ক্রুজ। এই তালিকায় টম ক্রুজ ছাড়াও রয়েছেন কোরিওগ্রাফার ডেবি অ্যালেন, ‘ডু দ্য রাইট থিং’ সিনেমার প্রোডাকশন ডিজাইনার উইন থমাস এবং কিংবদন্তি সংগীতশিল্পী ডলি পার্টন।
অস্কার একাডেমির সভাপতি জ্যানেট ইয়াং বলেন, ‘এই বছর গভর্নরস অ্যাওয়ার্ডসে চারজন অনন্য প্রতিভাবান শিল্পীকে তাদের অসাধারণ ক্যারিয়ার এবং বিনোদন জগতে দারুণ অবদানের জন্য সম্মানিত করা হবে।’
টম ক্রুজ এর আগে চারবার অস্কারের মনোনয়ন পেয়েছেন। ১৯৮৯ সালে ‘বর্ন অন দ্য ফোর্থ অফ জুলাই’ এবং ১৯৯৬ সালের ‘জেরি ম্যাগুয়ার’-এ অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেতার মনোনয়ন পান। ১৯৯৯ সালে ‘ম্যাগনোলিয়া’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেও মনোনয়ন পান তিনি। এছাড়াও ২০২২ সালের ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির মাধ্যমে ‘সেরা ছবি’ বিভাগেও মনোনীত হন এই অভিনেতা।
এতসব মনোনয়ন পেলেও এবারই প্রথমবার অস্কারের ট্রফি হাতে তুলতে যাচ্ছেন টম ক্রুজ। দীর্ঘদিন ধরে নিজ হাতে ঝুঁকিপূর্ণ স্টান্ট করে, অ্যাকশন সিনেমায় নিজের বিশেষতা দেখিয়ে তিনি হলিউডে আলাদা এক অবস্থান গড়ে তুলেছেন। চলতি বছরের ১৬ নভেম্বর লস অ্যাঞ্জেলেসে গভর্নরস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- বাজেট উপস্থাপন ১১ জুন
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins