মিঠুন চক্রবর্তী আমাকে চা বানিয়ে খাওয়ান: আঁখি আলমগীর
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৪০ ১৭ জুন ২০২৫
মিঠুন চক্রবর্তীর দারুণ ভক্ত বাংলাদেশি গায়িকা আঁখি আলমগীর। এমনটা নিজেই জানালেন কণ্ঠশিল্পী। মিঠুনের সঙ্গে দেখা হয়েছিল, বলিউড অভিনেতা তাকে চা বানিয়ে খাইয়েছিলেন।
আঁখি বললেন, ছোট বেলায় আমার খুবি পছন্দের নায়ক ছিলেন মিঠুন চক্রবর্তী, টম ক্রুজ। এখনও। তবে দুজন কে দুই রকমের পছন্দ। গতকাল ছিল মিঠুন চক্রবর্তীর জন্মদিন। তাই ভাবলাম ছবিগুলো শেয়ার করি। উনি বাংলাদেশে যখন আসেন তখন আমি বেশ ছোট। ঢাকা ক্লাবে মিঠুনের অনারে ডিনার পার্টিতে আব্বু আমাদের নিয়ে যাবে বললো। আমরা সব রেডি। আব্বু ও রেডি।
তিনি বলেন, কিন্তু হঠাৎ আব্বুর কোন মুভি ডিরেক্টর বাসায় এসে বললেন পরের দিনের শুটিংয়ের কিছু পরিবর্তন আছে তাই এখনি স্ক্রিপ্ট নিয়ে বসতে হবে। আব্বুর কাছে অবশ্যই সেটা বেশি গুরুত্বপূর্ণ তাই আমাদের আর মিঠুন দর্শন হয়নি। তবে সেদিন কিন্তু আমার ভীষণ মন খারাপ হয়েছিলো। গোপনে কান্নাও করেছিলাম।
এর বহু বছর পর মিঠুনের সঙ্গে দেখা হয়েছিল জানিয়ে বললেন, এরপরে কত্ত বছর পরে (সম্ভবত ২০০৬) লন্ডনে একই মঞ্চে আমরা পারফর্ম করি।
গায়িকা বলেন, গ্রিন রুমে গল্প শুনলাম ওনার, সবার সাথে উনার সলো ছবি আমিই তুলে দিলাম কারণ আমি সব সময় ভালো ক্যামেরা ক্যারি করতাম। আমি যে উনার কত বড় ফ্যান এবং ওনার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সব মুভি, অখ্যাত বাট দুর্দান্ত গল্প এবং অভিনয়ের সব মুভি আমার দেখা,নিউ মার্কেট থেকে উনার পোস্টার কিনে ঘরে টাঙিয়ে রাখা, এসবের কিছুই সেদিন বলিনাই।
চা খাওয়ানোর গল্প শোনালেন আঁখি আলমগীর। তিনি বলেন, ওগুলো কম হয় আমাকে দিয়ে। কুশল বিনিময় আর আব্বুকে শুভেচ্ছা জানাতে বললেন। আমি মুভি করতে আগ্রহী কিনা, কেন করিনা তা জানতে চাইলেন। দায়সারা উত্তর দিয়ে কোনায় বসে ছিলাম। উনি আমাকে চা বানিয়ে খাওয়ালেন গ্রিন রুমে। প্রিয় অভিনেতার সাথে একি স্টেজে পারফর্ম করছি সেই আনন্দ আমাকে আপ্লুত করে রেখেছিল।
সে সময়ের কথা উল্লেখ করে বাংলাদেশি গায়িকা বললেন, ছবি গুলো আজ সেই মুহূর্তের চেয়েও দামি মনে হচ্ছে। আসিফ ভাই , মৌসুমী আপা, মান্না ভাই , আমিসহ সেই কনসার্টে সাবিনা ইয়াসমিন, সামিনা চৌধুরী সহ আরো অনেক শিল্পী ছিলেন । দূর্দান্ত একটা শো হয়েছিল। মধুর সব স্মৃতি।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











