ঢাকা, ০৪ অক্টোবর রোববার, ২০২৬ || ১৯ আশ্বিন ১৪৩৩
good-food
১

আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৭ ৪ অক্টোবর ২০২৬  

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে শিগগিরই ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগপত্র) দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

রবিবার (৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

সাংবাদিকদের তিনি জানান, দীর্ঘ তদন্ত শেষে আওয়ামী লীগ সরকারের কয়েকজন সাবেক এমপি-মন্ত্রীর বিরুদ্ধে আমরা প্রতিবেদন হাতে পেয়েছি। যাচাই-বাছাই সম্পন্ন করে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগও প্রস্তুত করা হয়েছে।

চিফ প্রসিকিউটরের অনুমতি সাপেক্ষে শিগগিরই বা তিনি এলে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হবে। কেননা চিফ প্রসিকিউটর বর্তমানে ছুটিতে রয়েছেন।
 
আমু ছাড়া অন্য নেতারা হলেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই  ইলাহী চৌধুরী, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি প্রমুখ।