ঈদ উপহার হিসেবে বাড়ি ভাড়া মওকুফ: সবশেষে যা জানা গেল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৩২ ৬ এপ্রিল ২০২৪
সম্প্রতি কম্পিউটারে টাইপ করা একটি চিঠি সামাজিক মাধ্যমে ঘুরতে থাকে। জনৈক নেটিজেন সেটি ফেসবুকে পোস্ট করেন। জানান, তিনি যে বাসায় ভাড়া থাকেন সে বাসার মালিক ঈদ উপহার হিসেবে এক মাসের ভাড়া মওকুফ করে সেই চিঠিটা পাঠিয়েছেন। চিঠিতেও তেমনই লেখা ছিল যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় ঈদ উপলক্ষে এক মাসের ভাড়া মওকুফ। নিচে রূপালি হাউজিংয়ের কথা লেখা ছিল।
নেটিজেন আলিমুর রহমান বাড়িওয়ালা থেকে পাঠানো চিঠিটি তার আইডিতে শেয়ার করে লেখেন, ‘আমার বাড়িওয়ালার পক্ষ থেকে ঈদ উপহার... আমি আমার ঢাকা শহরের এই ছোট্ট জীবনে কেউ কখনো এমন উপহার পেয়েছেন কি না জানি না এবং শুনিনি কখনো- আমি অন্তত পাইনি। সম্পদের পাশাপাশি সুন্দর একটা আত্মা থাকাটাও জরুরি একজন প্রকৃত মানুষ হওয়ার জন্য। আল্লাহ ওনাকে নেক হায়াত এবং দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন।’
সামাজিক মাধ্যমে এমন একটি পোস্টের পরই হু হু করে ছড়িয়ে পড়তে থাকে চিঠির ছবিটি। অনেকেই বাড়িওয়ালার মানবিকতা দেখে প্রশংসায় ভাসান উক্ত মালিককে। দিনভর পোস্টের পর পোস্ট। কিন্তু সবশেষে জানা গেল, আসলে সেটি ভুয়া চিঠি। অবশ্য পোস্টকারী চার ঘণ্টা পর নিজেই ফেসবুক থেকে সেটি সরিয়ে নেন।
এদিকে সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, এমন কোনো ঘটনাই ঘটেনি। বাড়িভাড়া মওকুফের বিষয়টি জানেন না ওই বাড়ির মালিক নিজেই। তবে ওই বাড়ির কেয়ারটেকার জানিয়েছেন, বাড়িটিতে কোনো ভাড়াটিয়া থাকেন না। ওই ভবনে যারা বাস করেন তারা সবাই মালিকের আত্মীয়। তাই ভাড়া মওকুফ করার প্রসঙ্গ আসে না।
রূপালি হাউজিংয়ের মালিকপক্ষের সুজন নামের এক ব্যক্তি এ বিষয়ে বলেন, এমন একটি চিঠি কিভাবে ছড়ানো হয়েছে, সেটি আমাদের জানা নেই। এমন কোনো ঘটনা ঘটেনি। তবে আলিমুর রহমান বলছেন, বাড়িওয়ালা বিষয়টি গোপন রাখতে চান।
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- পিবিআইয়ের ধারণা, ‘পুলিশের ধাওয়ায় তুরাগ নদে ঝাঁপ দেন’ তাহসিফ
- মাথায় আঘাত, দ্বিতীয় টেস্টে অনিশ্চিত মুমিনুল
- ভারতে চাকরির আশ্বাসে বিক্রি, পুনেতে ৬ বাংলাদেশি নারী উদ্ধার
- ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকের জন্মশতবর্ষ
- প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির
- এক গ্লাস দুধে কি পরিমাণ ক্যালসিয়াম থাকে?
- তাহসিফ সাউরি `আতঙ্কে` ভুগছিলেন, সাংবাদিকদের জানালেন বাবা
- সোনার ডিম পাড়া হাঁস যেন মেরে ফেলা না হয়
- ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন রিকশা
- রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদনের অনুমোদন
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির মির্জা ফয়সল
- ‘আপত্তিকর ছবি-ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগ, তিশাকে লিগ্যাল নোটিস
- মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
- সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের লক্ষ্য: সিইসি
- হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে কী করবেন?
- মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি আটক
- বাংলাদেশ-জাপান ৬ চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি
- ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কতটা প্রভাব পড়বে বাংলাদেশে?
- মোগলাই পরোটা কার: মোগল না ব্রিটিশদের?
- ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
- রমজানের আগেই ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়াতে চান
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
- প্রতারণার মাধ্যমে রুশ সেনাবাহিনীতে নিয়োগ তালিকায় বাংলাদেশিরাও
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- বার্গার এলো কীভাবে?
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ‘বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন’
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- বার্গার এলো কীভাবে?
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কতটা প্রভাব পড়বে বাংলাদেশে?
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি আটক
- বাংলাদেশ-জাপান ৬ চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

