ঈদে নৌপথে যাতায়াতে যেসব নির্দেশনা মানতে হবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪৪ ১০ এপ্রিল ২০২২
লঞ্চে চলাচলে যাত্রীদের এনআইডি (ন্যাশনাল আইডেন্টিটি কার্ড) অর্থাৎ জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে। লঞ্চ কর্তৃপক্ষ তা সংরক্ষণ করবে। রাতের স্পীডবোট ও বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে।
রোববার (১০ এপ্রিল) মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ ব্যবস্থাপনা কমিটির বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসব তথ্য জানান। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে স্টীমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে যথাযথ কর্মপন্থা গ্রহণে এ বৈঠক হয়।
প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ ঈদযাত্রা ও যাত্রী সেবা শতভাগ নিশ্চিত করতে চায় নৌ পরিবহন মন্ত্রণালয়। এ লক্ষ্যে এখন থেকে লঞ্চের টিকেট কাটার সময় ১৮ বছরের ঊর্ধ্বে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিন্ধন প্রদর্শন করতে হবে। ভবিষ্যতেও এ নিয়ম কার্যকর থাকবে।
যাত্রী সেবা প্রসঙ্গে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ঈদের আগে ৫ (পাঁচ) দিন এবং ঈদের পরের ৫ (পাঁচ) দিন দিনে সব বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। ঈদের আগে ৩ (তিন) দিন এবং ঈদের পরে ৩ (তিন) দিন নিত্যপ্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক, কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে। স্পীডবোট চলবে না। ঢাকা নদীবন্দরসহ গুরুত্বপূর্ণ নদীবন্দর এলাকায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ সচেষ্ট থাকবে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেয়া সিদ্ধান্তগুলো যাত্রীদের মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, কম ভাড়ার পেছনে যাতে যাত্রীরা না ছোটেন এবং লঞ্চ মালিকরা যেন কম ভাড়ায় অতিরিক্ত যাত্রী পরিবহন না করেন- সেজন্য নির্ধারিত ভাড়া নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরিবহন পারাপারের জন্য ৫১টি ফেরি প্রস্তুত রয়েছে। ঝুঁকিপূর্ণ ফেরিগুলো বন্ধ করে দেয়া হয়েছে। কোনও ক্রমেই লঞ্চের যাত্রী ও মালামাল ওভারলোড করা যাবে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, লঞ্চের অনুমোদিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা যাবে না। অভ্যন্তরীণ নৌপথে যাত্রী সাধারণের সুষ্ঠু ও নির্বিঘ্নে যাতায়াতের লক্ষ্যে ঢাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকায় গার্মেন্টস, নিটওয়ার সেক্টরে নিয়োজিত কর্মীদের এলাকাভিত্তিক বা পর্যায়ক্রমে ছুটি দেয়ার ব্যবস্থা করতে হবে।
নৌপথে চলাচলকারী যাত্রী সাধারণ যেকোনও জরুরি প্রয়োজনে ও সেবা সংক্রান্ত বিষয়ে বিআইডব্লিউটিএ’র হটলাইন নম্বরঃ ১৬১১৩-তে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।
এসময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালালউদ্দিন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (যাত্রী পরিবহন) সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম), লঞ্চ মালিক সমিতির সহসভাপতি শহীদুল ইসলাম ভূঁইয়া, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌপুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার সরাসরি ও জুমে বৈঠকে উপস্থিত ছিলেন।
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু

