উচ্চ রক্তচাপ আছে? করোনা থেকে বাঁচতে যা যা করবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৫১ ১৭ আগস্ট ২০২১
হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের সমস্যায় অনেকেই ভুগেন। এটি একটি জটিল মেডিকেল কন্ডিশন হিসেবে বিবেচিত। যা হৃদরোগ, মস্তিষ্ক এবং কিডনির বিভিন্ন রোগের ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয়। যারা উচ্চ রক্তচাপে ভুগছেন; তাদের অনেক সময় শ্বাসের সমস্যা, অনিয়মিত হার্টবিট এবং মাথা ব্যথার মতো শাররিক সমস্যা দেখা দেয়।
চিকিত্সকদের মতে, উচ্চ রক্তচাপ অন্যতম ভয়াবহ কো-মর্বিডিটিসের মধ্যে একটি। যা করোনা রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে।উচ্চ রক্তচাপ আছে এমন কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হলে; তার সংক্রমণ আরও মারাত্মক হওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি শারীরিক বিভিন্ন সমস্যা বেড়ে যায়। এজন্য করোনাকালে হাই প্রেসারের রোগীদের উচিত সর্বোচ্চ সতর্ক ও সাবধানে থাকা। করোনার ঝুঁকি এড়াতে এ সময় করণীয়-
রক্তচাপ পরিমাপ
প্রতিদিন নিয়মিত রক্তচাপ মাপতে হবে। একটি খাতায় প্রতিদিনের ফলাফল লিখে রাখতে হবে; যাতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। রক্তচাপের পরিমাণ বেশি থাকলে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী চলতে হবে।
পুষ্টিকর খাবার
আপনি যদি অতিরিক্ত ওজনে ভুগে থাকেন; তাহলে সঠিক খাদ্যাভাস মেনে তা কমিয়ে ফেলুন। মনে রাখবেন, ওজন বাড়লেই কিন্তু রক্তচাপ জনিত সমস্যা বাড়তে পারে।পর্যাপ্ত পরিমাণে ফল ও সবজি খাবেন। লো-ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট খাবেন। অন্যদিকে স্যাচুরেটেড ফ্যাট কম খাবেন।এ ছাড়াও যেকোনো খাবার খাওয়ার আগে তাতে কত পরিমাণে প্রোটিন ও ফ্যাট আছে, কত পরিমাণে কার্বোহাইড্রেট আছে ইত্যাদি বিষয় লক্ষ্য রাখুন। পাশাপাশি প্রতিদিন কী পরিমাণ খাবার খাচ্ছেন, তার একটি হিসাব খাতায় লিখে রাখতে পারেন।
হাই প্রেসারের রোগীদের উচিত লবণের পরিমাণ কমিয়ে খাওয়া। লবণ সরাসরি না খেলেও অন্যান্য খাবারের মাধ্যমে তা শরীরে যায়। খেয়াল রাখবেন যেন, সারাদিন ৫ গ্রামের বেশি লবণ না খাওয়া হয়।
মেডিটেশন
হাই প্রেসার থেকে বাঁচতে দুশ্চিন্তা কমাতে হবে। এজন্য প্রয়োজন মেডিটেশন। প্রতিদিন সকালে উঠে নিয়ম করে অবশ্যই মেডিটেশন করুন।এর ফলে দুশ্চিন্তা কমবে; পাশাপাশি শরীর সুস্থ থাকবে। দুশ্চিন্তা বাড়লেই রক্তচাপ বাড়তে পারে। তাই অবশ্যই মেডিটেশন করুন। এতে অ্যাংজাইটি এবং স্ট্রেসও নিয়ন্ত্রণে থাকবে।
ব্যায়াম করুন
করোনাকালে অনেকেই বাড়িতে বেশি সময় কাটাচ্ছেন। কাজের চাপ এবং ওয়ার্ক ফ্রম হোমের চাপে কিংবা আলসেমী করে অনেকেই নিয়মিত ব্যায়াম করছেন না। তবে শরীর সুস্থ রাখতে এ সময় শরীরচর্চা করতেই হবে। কার্ডিও এক্সারসাইজ করতে হবে। আপনি ইউটিউবে এ রকম ভিডিও পেয়ে যাবেন। তবে সেই ব্যায়াম করার আগে অবশ্যই আপনার চিকিত্সকের পরামর্শ নেবেন। প্রতিদিন অন্তত আধা ঘণ্টা ব্যায়াম করার চেষ্টা করুন। পাশাপাশি আধা ঘণ্টা হাঁটাহাঁটি করুন।
মদ্যপান ও ধূমপান পরিহার
উচ্চ রক্তচাপজনিত সমস্যা থাকলে; মদ্যপান বা ধূমপানের অভ্যাস পরিহার করুন। করোনাকালে এর ফল আরও ভয়াবহ আকার নিতে পারে।একে তো হাই প্রেসার, তার উপরে যদি আপনি ধূমপায়ী হন; তাহলে করোনায় আক্রান্ত হলে বিপদের ঝুঁকি অনেক বেশি। তাই মদ্যপান বা ধূমপানের অভ্যাস বাদ দিতে হবে।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

