‘ওমিক্রনের কারণে বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে ভ্রমণ এড়িয়ে চলবেন’
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২৮ ৯ জানুয়ারি ২০২২
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ওমিক্রনের কারণে স্বাস্থ্য সুরক্ষার জন্য বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে ভ্রমণ নিরুৎসাহিত করা হবে।
ঢাকায় কূটনীতিকদের জন্য কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ উদ্বোধনের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘স্বাস্থ্য ইস্যুর দিকটি বিবেচনা করে, আমাদের জনগণের সুরক্ষায় সীমান্তে অধিকতর নিরাপত্তামূলক পদক্ষেপ নেয়া হবে।’
রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে এখন কূটনৈতিকরা কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ নিতে পারবেন।
ওমিক্রন ও স্বাস্থ্য সুুরক্ষার ব্যাপারে ড. মোমেন বলেন, সরকার এই মুহূর্তেই লকডাউনের কথা ভাবছে না। কারণ ওমিক্রনের মৃত্যুহার অনেক কম। তবে কোভিড-১৯ এর এই নতুন ধরনের বিস্তার ঠেকাতে সরকার সব ধরনের যানবাহনে যাত্রীর সংখ্যা সীমিত করার বিষয়টি বিবেচনা করছে।
তিনি বলেন, ‘সরকার সব জায়গাতেই যাত্রী সংখ্যা কমাতে পদক্ষেপ নেবে, আর আগেও এমনটি করা হয়েছে। আমরা সেই পদ্ধতি অনুসরণ করব।’
ড. মোমেন বলেন, তিনি খুশি যে, তারা ঢাকায় কূটনীতিক ও তাদের ওপর নির্ভরশীলদের জন্য এই বিশেষ ভ্যাকসিন কর্মসূচির ব্যবস্থা করতে পেরেছেন।
তিনি বলেন, ‘সরকার অত্যন্ত কৃতজ্ঞ যে, অনেক দেশ আমাদের সহায়তায় এগিয়ে এসেছে এবং কোভ্যাক্স এর আওতায় ভ্যাকসিনের ডোজ অনুদান দিয়েছে। সরকার তার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন দেখা দেয়ায় এখনো অনেক পথ বাকি রয়েছে। এখন পর্যন্ত, আমরা সঠিক পথেই আছি, কিন্তু আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি যে- আপনারা যতটা সম্ভব স্বাস্থ্য সুরক্ষা-বিধি মেনে চলুন।’
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি কূটনীতিকদের জন্য কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজের ব্যবস্থা করায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- পিবিআইয়ের ধারণা, ‘পুলিশের ধাওয়ায় তুরাগ নদে ঝাঁপ দেন’ তাহসিফ
- মাথায় আঘাত, দ্বিতীয় টেস্টে অনিশ্চিত মুমিনুল
- ভারতে চাকরির আশ্বাসে বিক্রি, পুনেতে ৬ বাংলাদেশি নারী উদ্ধার
- ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকের জন্মশতবর্ষ
- প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির
- এক গ্লাস দুধে কি পরিমাণ ক্যালসিয়াম থাকে?
- তাহসিফ সাউরি `আতঙ্কে` ভুগছিলেন, সাংবাদিকদের জানালেন বাবা
- সোনার ডিম পাড়া হাঁস যেন মেরে ফেলা না হয়
- ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন রিকশা
- রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদনের অনুমোদন
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির মির্জা ফয়সল
- ‘আপত্তিকর ছবি-ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগ, তিশাকে লিগ্যাল নোটিস
- মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
- সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের লক্ষ্য: সিইসি
- হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে কী করবেন?
- মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি আটক
- বাংলাদেশ-জাপান ৬ চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি
- ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কতটা প্রভাব পড়বে বাংলাদেশে?
- মোগলাই পরোটা কার: মোগল না ব্রিটিশদের?
- ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
- রমজানের আগেই ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়াতে চান
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
- প্রতারণার মাধ্যমে রুশ সেনাবাহিনীতে নিয়োগ তালিকায় বাংলাদেশিরাও
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- বার্গার এলো কীভাবে?
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ‘বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন’
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- বার্গার এলো কীভাবে?
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কতটা প্রভাব পড়বে বাংলাদেশে?
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি আটক
- বাংলাদেশ-জাপান ৬ চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

